মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ৫০টি চোরাই মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর মাটিখেকো ইকবালের খপ্পরে পীরকাশিমপুর পশ্চিম বিল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে কিশোরগঞ্জে কর্মসূচি ডেঙ্গু প্রতিরোধে নালিতাবাড়ীতে বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান নেতৃত্বে পরিবর্তন , নালিতাবাড়ী উপজেলা জামায়াতের নতুন সেক্রেটারির দায়িত্বে পেলেন আরিফ রব্বানী কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে র‌্যাবের অভিযান: নোয়া গাড়িসহ ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ কিশোরগঞ্জে সরকারি খেজুর যাবে এতিমখানায় ইউএনওদের অগ্রাধিকার ভিত্তিতে বিতরণের নির্দেশ রৌমারীতে অবৈধভাবে মাটি উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ টাকা জরিমানা নালিতাবাড়ীর সীমান্ত এলাকায় পুলিশের অভিযান, ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার রমজানকে ঘিরে নকলায় মানবিক উদ্যোগ: খাদ্য সহায়তার সঙ্গে ফ্রি চিকিৎসা সেবা

কিশোরগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ৫০টি চোরাই মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

  • আপডেট সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে উদ্ধার করা চোরাই মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ ২০২৬) দুপুর ১২টায় কিশোরগঞ্জ জেলা পুলিশের সম্মেলন কক্ষে এ মোবাইল হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন।
জানা যায়, গত এক মাসে জেলার বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া প্রায় ৫০টি মোবাইল ফোন দেশের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করে জেলা পুলিশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম। তিনি জেলা পুলিশের এ ধরনের কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।
এসময় পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন বলেন, জনগণের হারানো সম্পদ উদ্ধারে জেলা পুলিশ সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। উদ্ধার অভিযানে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানান তিনি এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ মাহমুদুল হাসান তালুকদার, ডিআইও-১ কিশোরগঞ্জ, সদর মডেল থানার অফিসার ইনচার্জসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
উদ্ধার হওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা আনন্দ প্রকাশ করেন এবং জেলা পুলিশকে ধন্যবাদ জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর