বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

ডেঙ্গু প্রতিরোধে নালিতাবাড়ীতে বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

  • আপডেট সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২০৬ বার দেখা হয়েছে

 

তানিম আহমেদ নালিতাবাড়ী প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে শেরপুরের নালিতাবাড়ীতে বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান পরিচালনা করেছে নালিতাবাড়ী পৌরসভা।

শনিবার (১৪ মার্চ) সকালে পৌরসভার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।

এই কর্মসূচির অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়া শহীদ মিনার প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি অপসারণ, ময়লা-আবর্জনা পরিষ্কার রাখা এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে জনসাধারণকে সচেতন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক রেজওয়ানা আফরিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন ভিপি, বিএনপি নেতা জিন্নাহ, নায়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান এবং কৃষিবিদ সাজ্জাদ হাসান তুলিপ প্রমুখ।

এ সময় ফাহিম চৌধুরী বলেন, ডেঙ্গু প্রতিরোধ অত্যন্ত জরুরি। অনেক সময় ডেঙ্গু আক্রান্ত হলে রোগীর জীবন বাঁচানো কঠিন হয়ে পড়ে। বিশেষ করে বর্ষাকালে মশার প্রজনন বেশি হয়। তাই ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাসাবাড়ি ও এলাকার আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দলীয়ভাবে অন্তত প্রতি সপ্তাহে এক দিন বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে মাঠ পর্যায়ে কাজ করা হবে এবং সরকারি ভাবেও কিছু উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে পৌর শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর