শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :

স্পিকারের সঙ্গে জার্মান সংসদীয় প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৬:
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির একটি সংসদীয় প্রতিনিধিদল। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জার্মান বুন্দেস্ট্যাগ সদস্য নিকলাস কাপের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন গেরোল্ড ওটেন, জোহান সাথফ ও উলে শাউস। বৈঠকে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজও অংশ নেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও জার্মানির দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সংসদীয় কূটনীতি এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। দুই দেশের সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের মাধ্যমে সম্পর্ক আরও জোরদারের বিষয়েও মতবিনিময় করেন তারা।

বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, জনগণের ভোটাধিকার, নারী প্রতিনিধিত্ব এবং মানবাধিকার পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। স্পিকার বাংলাদেশের বর্তমান সংসদে নারী সংসদ সদস্যদের প্রতিনিধিত্বের বিষয়টি জার্মান প্রতিনিধিদলকে অবহিত করেন।

এ সময় বাংলাদেশে চলমান রোহিঙ্গা সংকট নিয়েও উভয় পক্ষের মধ্যে মতবিনিময় হয়। পাশাপাশি বাংলাদেশের জনগণের বাকস্বাধীনতা ও মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন স্পিকার।

সাক্ষাতে জার্মান দূতাবাসের প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর