নারায়ণগঞ্জ প্রতিনিধি
চিহ্নিত পেশাদার মাদকসম্রাগী সুফিয়া বেগমের আবারো সেই মুসলেকা কৌশল। প্রায় ৩ যুগের (৩৬ বছর) অধিক সময় ধরে পরিবার ভিত্তিক মাদক ব্যবসার মূল কারিগর সম্রাগী সুফিয়া বেগমের আবারো সেই নাটকীয় মুচলেকা নাটক নিয়ে বন্দরে তথা ২০নং ওয়ার্ডে সর্বত্রই বিরাজ করছে আলোচনা সমালোচনা। বিষয়টি এখন শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলের মধ্যে হাসির ও তামাশার খোরাক হয়ে দাঁড়িয়েছে। মাদকসম্রাগী সুফিয়া বেগমের পরিবার ভিত্তিক দীর্ঘ মাদক ব্যবসার জীবনে সকলের কাছে ক্ষমা চেয়ে মাদক ব্যবসা করবো না এই অঙ্গীকারে প্রশাসনের কাছে মুচলেকার তালিকা এক কুড়িরও(২০ টির) বেশি হবে বলে এলাকাবাসী জানায়। এমনকি মাদকসম্রাগী সোফিয়া নিজেও বলতে পারবেনা তার এই নাটকীয় কৌশলগত মুচলেকার সংখ্যা। নতুনভাবে তার এই মুছলেকা নাটকের পিছনে অর্থের বিনিময়ে কলকাঠি নাড়াচ্ছে মুখোশ পরা কয়েকজন দালাল।
সূত্র মতে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বন্দর ২০ নং ওয়ার্ড মাহমুদনগর এলাকার মাদক সম্রাজ্ঞী সুফিয়ার সেই পুরাতন কৌশল নতুন রুপে। ২৪ অক্টোবর বন্দর থানায় মুচলেকা দিয়ে সুফিয়ার মাদক বিক্রি না করার অঙ্গীকার চাটুকার ও সোর্স, দালাল চক্রের পকেটভারি। স্থানীয় তথ্যসূত্রে জানা যায়, মাদক সম্রাজ্ঞী সুফিয়া তার দুই মেয়ে ও মেয়ের জামাই ওসমান মিলে মাহমুদনগর ও বন্দর থানা, মুন্সিগঞ্জ নরসিংদী জুরে বিশাল মাদক সাম্রাজ্য গড়ে তুলেছেন এবং ইতিমধ্যেই তারা কয়েক কোটি টাকার কয়েকটি বউতাল বাড়িসহ বন্দর বিভিন্ন জেলায় লাখ লাখ টাকার সম্পত্তি ক্রয় করেছে। কয়েক মাস পূর্বে ও মাহমুদনগর, দড়িসোনাকান্দা ও একটি বন্দর উপজেলার পিছনে বিলাসবহুল বাড়ি ক্রয় করেছে । পরিবার ভিত্তিক মাদক ব্যবসা করে সোফিয়া তার দুই মেয়ে ও জামাতা কয়েক কোটি টাকার মালিক। দীর্ঘ প্রায় তিনযুগ ধরে স্বামী নাসির শুরু করে আজ জামাতা ওসমান পর্যন্ত তাদের মাদকের সাম্রাজ্য। মাদকসম্রাগী সুফিয়া তার দুই মেয়ে ও জামাতার সম্পদের হিসাব নেওয়ার জন্য এলাকাবাসী দুদকের হস্তক্ষেপ একান্তভাবে কামনা করেছেন। সূত্র মতে,সুফিয়া তার দুই মেয়ে ও জামাতা ওসমানের স্বজনরাও অল্প সময়ে কোটি টাকার মালিক হওয়ার আশায় মাদক ব্যবসায়ের সাথে জড়িয়ে পড়েছে এবং পড়ছে । বিএনপি সরকারের মাদকের প্রতি কঠোর মনোভাব ও হুঁশিয়ারির কারণে নিজেকে রক্ষা করতে ও পরিবার ভিত্তিক মাদক ব্যবসা টিকিয়ে রাখতে সুফিয়ার সেই পুরাতন মোসলেকা নাটক এখন নতুন রুপে। মাদকসম্রাগী সুফিয়ার এই নাটক বন্দরবাসী বহুবার দেখেছে। সরকারের মাদকবিরোধী কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়ে প্রশাসনের সাথে হাত মিলিয়ে ঐক্যবদ্ধ হয়েছে সচেতন জনগণ। আর রক্ষা পাবে না মাদকসম্রাগী সুফিয়া ও তার মত মরণ নেশা বিক্রি করিরা। যারা অর্থের লোভে সুফিয়ার মত সমাজ ও দেশ ধ্বংসকারীদের মুচলেকা নাটকে সহায়তা করবে তাদেরকেও চিহ্নিত করা প্রয়োজন। সকলের সচেতন হোন মাদক ব্যবসায়ীদের প্রতি ঐক্যমত গড়ে তুলুন প্রশাসনকে সহায়তা করুন।