বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপন

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:মোঃ আল আমিন

“শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে শিশু অধিকার দিবস–২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৬ সেপ্টেম্বর আয়োজিত এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন।

কেন্দ্রীয়ভাবে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা, স্মারক উপহার প্রদান, স্মরণিকা ‘শৈশব’-এর মোড়ক উন্মোচন এবং দেশের বিভিন্ন প্রান্তের শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়সহ নানা আয়োজন অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ প্রান্তে জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু-কিশোর শিক্ষার্থীরা অংশ নেয়। ভার্চুয়াল মাধ্যমে কেন্দ্রীয় অনুষ্ঠানের সঙ্গে সংযুক্ত হয়ে তারা আনন্দঘন পরিবেশে দিবসটির কর্মসূচিতে অংশগ্রহণ করে।


অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুর অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও সৃজনশীল বিকাশ নিশ্চিত করা একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনের অন্যতম ভিত্তি। আজকের শিশুরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশের নির্মাতা। তাই প্রতিটি শিশুর জন্য নিরাপদ, সুন্দর ও সম্ভাবনাময় শৈশব নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর