শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে ৫ আসনের এমপির ছেলের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, দখল ও হুমকির অভিযোগ কিশোরগঞ্জে আইনজীবী সমিতির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ ফুটপাত দখলমুক্ত রাখতে হবে, ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থা জরুরি: ডা. শফিকুর রহমান বন্দরের ১ নম্বর ওয়ার্ডে মাদক ও কিশোর গ্যাংয়ের আতঙ্ক, নিরাপত্তাহীনতায় স্থানীয়রা, ওসির জরুরি হস্তক্ষেপ কামনা চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধে সরকারের ব্যর্থতার অভিযোগ: পীর সাহেব চরমোনাই কিশোরগঞ্জে বসতবাড়ির রাস্তা নিয়ে বিরোধে রাজমিস্ত্রিকে কুপিয়ে জখম, মামলা দায়ের কিশোরগঞ্জে বিশ্ব হার্ট দিবস পালিত, সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা নালিতাবাড়ীরতে তথ্য অধিকার দিবসে সরকারি ওয়েবপোর্টাল এক মাসে হালনাগাদের প্রতিশ্রুতি ইউএনওর

নারায়ণগঞ্জে ৫ আসনের এমপির ছেলের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, দখল ও হুমকির অভিযোগ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ ও ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্যে আবুল কালাম (এমপি) ছেলে আবুল কাউছার আশার বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহার, ব্যবসা প্রতিষ্ঠান থেকে জিম সরাতে বাধ্য করা, অফিসে ভাঙচুর ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলেছেন ভুক্তভোগী নারগিস মাকসুদ।

বন্দর উপজেলার নাঙলবন্ধ এলাকার ​ভুক্তভোগী নারী জানান, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপির ছেলে আশা ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তাদের পরিবার ও ছেলের ব্যবসা প্রতিষ্ঠানের ওপর নানাভাবে অন্যায় প্রভাব খাটিয়ে আসছেন।

ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী, তাদের জায়গায় ছেলে একটি আধুনিক জিমনেসিয়াম (জিম) গড়ে তোলেন। কিন্তু এমপি-পুত্র আশার প্রতিহিংসামূলক আচরণের শিকার হয়ে সেই জিম সরিয়ে নিতে বাধ্য হন তারা। অভিযোগ করা হয়, স্থানীয় পুলিশ প্রশাসনের মাধ্যম ব্যবহার করে হুমকি দেওয়া হয় যে জিম সরিয়ে না নিলে তাদের বিরুদ্ধে ১০ কোটি টাকার মামলা দায়ের করা হবে। কোনো আইনি জটিলতায় না জড়িয়ে পরবর্তীতে এক সপ্তাহের মধ্যে তারা জিমের সমস্ত সরঞ্জাম সরিয়ে নেন।

ভুক্তভোগী আরও অভিযোগ করেন, জিম সরিয়ে নেওয়ার পরও ক্ষান্ত হননি ১ অক্টোবর বৃহস্পতিবার সকালে রাজনৈতিক নেতাকর্মীদের সাথে নিয়ে তারা বল প্রয়োগ করে আমার ছেলে মাহামুদুল হাসান শুভ’র অফিসে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং সেখানে কর্মরত ম্যানেজারদের মারধর করে অফিসে তালা ঝুলিয়ে দেয়। এছাড়া, মিথ্যা মামলায় আমাদের পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদের জড়িয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরো জানান কাগজ কলের (পেপার মিল) সাথে জমি সংক্রান্ত আলোচনার বিষয়টি সম্পূর্ণ অন্য বিষয় হওয়া সত্ত্বেও এমপির ছেলে কেন বেআইনিভাবে হস্তক্ষেপ করছেন এবং অফিসে তালা ঝোলাচ্ছেন—তা নিয়ে প্রশ্ন তোলেন ওই ভুক্তভোগী।

​এ অবস্থায় নিজের পরিবার ও ব্যবসার নিরাপত্তাসহ ন্যায়বিচারের স্বার্থে স্বরাষ্ট্রমন্ত্রী, নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

এবিষয়ে জানতে মুঠোফোনে এমপি পুত্র আবুল কাউছার আশাকে কল করলে তিনি জানান আমরা আমাদের দলীয় নেতাকর্মী নিয়ে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানাতে গিয়েছি। পরে কি হয়েছে আমার জানা নেই।

বন্দর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জামাল উদ্দিনকে কল করলে তিনি জানান আমরা খবর পেয়ে লোকজনকে সরিয়ে নিয়ে এসেছি কোন ক্ষয়ক্ষতির বিষয়ে অবগত নই। অভিযোগ করলে ব্যবস্থা নিবো।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর