মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
No KYC Casinos: A Comprehensive Review Recenze online casina s licencí: Informace, rady a srovnání হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা নালিতাবাড়ীরতে তথ্য অধিকার দিবসে সরকারি ওয়েবপোর্টাল এক মাসে হালনাগাদের প্রতিশ্রুতি ইউএনওর কিশোরগঞ্জের বাজিতপুরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড ‎ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষিকাজে ফেরাতে বিন্যাটিতে সরকারি সহায়তা কিশোরগঞ্জ বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে আরজু সভাপতি, দিলু সাধারণ সম্পাদক পুরো প্যানেলই বিজয়ী বন্দরে স্বর্ণের দোকানে ডাকাতি ঘটনায় চাকুসহ গ্রেফতার-১ রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড

হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার দেখা হয়েছে

মোঃ আতাহার আলী মৃধা:

কিশোরগঞ্জের হোসেনপুরে পরিবেশ সুরক্ষা ও সবুজ প্রবৃদ্ধি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) হোসেনপুর উপজেলা শাখার উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর (সোমবার) দিনব্যাপী হোসেনপুর উপজেলার বিভিন্ন স্থানে এ পরিবেশবান্ধব কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) হোসেনপুর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে হোসেনপুর উপজেলা বিএমইউজে-এর সভাপতি ও ‘দৈনিক নওরোজ’-এর উপজেলা প্রতিনিধি এসকে শাহীন নবাবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএমইউজে-এর সভাপতি খায়রুল ইসলাম,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আজিজুল হক ফাহিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ‘জুলাই যোদ্ধা’ শওকত হোসেন।

​কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘ কালের নতুন সংবাদ’-এর উপজেলা প্রতিনিধি আতাহার আলী মৃধা, ‘দৈনিক কিশোরগঞ্জ’-এর উপজেলা প্রতিনিধি সনজিৎ শীল, ‘সাপ্তাহিক সুরুক’-এর প্রতিনিধি মোঃ তাওহীদ হাসান, ‘দৈনিক জনতার শক্তি’-এর বিশেষ প্রতিনিধি মোঃ সুজন মিয়া ও প্রতিনিধি শাহ আলম মাহাবুব রাজীব, ‘জুলাই যোদ্ধা’ ও ‘অপরাধ জগত’-এর উপজেলা প্রতিনিধি মোঃ রাজীব আহমেদ পিয়াস, ‘কালের নতুন সংবাদ’-এর ভ্রাম্যমাণ প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম এবং ‘এসকে বাংলা টিভি’-এর বিশেষ প্রতিনিধি মোঃ মোস্তফা আহমেদ ডালিম।

​বৃক্ষরোপণকালে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশকে সবুজ ও বাসযোগ্য রাখতে সামাজিক দায়িত্ববোধের অংশ হিসেবেই বিএমইউজে হোসেনপুর উপজেলা শাখা নিয়মিত এমন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

​কর্মসূচি শেষে আয়োজকরা জানান, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বিএমইউজে ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব ও জনহিতকর কার্যক্রম অব্যাহত রাখবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর