বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রৌমারীতে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নালিতাবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে হাজী ফরহাদের বর্ণাঢ্য শোভাযাত্রা কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা প্রতিবন্ধকতা থামাতে পারেনি ইব্রাহিমকে—লাঠিতে ভর দিয়ে গানই যার বেঁচে থাকার অবলম্বন নজরুল বর্ষ উপলক্ষে কিশোরগঞ্জে জাতীয় সাংস্কৃতিক অনুষ্ঠান নবীগঞ্জ মেলায় ছাত্রদল নেতা জিসান ও ইশানের ওপর হামলার কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুসহ একই পরিবারের ৩ জনের বগাদিয়ায় মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন, খালেদ হাসান জুম্মন চেয়ারম্যান পদপ্রার্থী ৮ নং মারিয়া ইউনিয়ন পরিষদ

বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ রথখলা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রথখলা এলাকায় এসে শেষ হয়। এর আগে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল খান এবং জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট শরিফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম মোল্লা, সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল আলম, কিশোরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক, জেলা যুবদলের সভাপতি জিএস খসরুজ্জামান শরিফ, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাসের সুমন, সদস্যসচিব শহীদুল্লাহ কায়সার শহীদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

র‍্যালিতে নেতাকর্মীরা দলীয় পতাকা ও বিভিন্ন স্লোগান নিয়ে অংশ নেন। বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শহরের প্রধান প্রধান সড়কজুড়ে দেখা যায় দলীয় নেতাকর্মীদের সরব উপস্থিতি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর