ফরহাদ হোসেন রাজ
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
একজন মানুষের জীবনের শেষ ঠিকানা যেন হারিয়ে না যায়, মৃত্যুর পরও যেন তাঁর পরিচয় মেলে, স্বজনদের কাছে ফিরে যেতে পারে তাঁর নিথর দেহ—এমনই এক মানবিক উদ্যোগ নিয়ে পাশে দাঁড়িয়েছে কিশোরগঞ্জের কটিয়াদী হাইওয়ে থানা পুলিশ। সড়কে পড়ে থাকা অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহের পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়েছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) রাত আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কিশোরগঞ্জের বাজিতপুর থানাধীন মধ্য পিরোজপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় শাহজাহানের ধানখেতের সামনে মহাসড়কের কিশোরগঞ্জগামী লেনে অজ্ঞাত একটি গাড়ির চাপায় প্রায় ৬০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান কটিয়াদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নবীনূর রহমান। তিনি ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন। তবে একাধিক যানবাহন মরদেহটির ওপর দিয়ে চলে যাওয়ায় সেটি বিকৃত হয়ে গেছে। ফলে তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।
পরিচয় শনাক্তে যোগাযোগের অনুরোধ
কেউ মরদেহটির পরিচয় শনাক্ত করতে পারলে অথবা নিখোঁজ কোনো স্বজনের সঙ্গে মিল খুঁজে পেলে কটিয়াদী হাইওয়ে থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পুলিশ।
যোগাযোগ:
অফিসার ইনচার্জ (ওসি): ০১৩২০১৮৪৭১২
এসআই মোহাম্মদ নবীনূর রহমান: ০১৭৬৬১৪২৬৩৬