কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে বসতবাড়িতে মাদক সেবনরত অবস্থায় মোঃ শাহিন মিয়া (নাম) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে আদালতের মাধ্যমে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত মোঃ শাহিন মিয়া রৌমারী উপজেলার জন্তিরকান্দা গ্রামের মোঃ খাইরুজ্জামানের ছেলে।
জানা যায়, নিজ বসতবাড়িতে মাদক সেবনরত অবস্থায় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের দায়ে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ ঘটনায় এলাকায় মাদকবিরোধী অভিযান ও সচেতনতা বৃদ্ধির বিষয়টি আবারও আলোচনায় এসেছে।