বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জনসভায় প্রতিশ্রুতি, এবার ওয়ার্ডে ওয়ার্ডে পরামর্শ বক্স নিয়ে হাজির কামরুল ইসলাম! কিশোরগঞ্জে চান মিয়া ফুটবল গ্রাউন্ডের শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নারায়ণগঞ্জ বন্দরের মাদকসম্রাগী সুফিয়ার আবারো সেই মুসলেকা নাটক! নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদল নেতা হত্যা মামলার আসামি কে কক্সবাজারে থেকে গ্রেপ্তার করেছে এসআরবি কিশোরগঞ্জে কিশোরকে অপহরণের পর হত্যাচেষ্টার অভিযোগ, গলায় ছুরিকাঘাত! কিশোরগঞ্জে মোটরযান শ্রমিক ইউনিয়নের উদ্বোধন ও পরিচিতি সভা, চাঁদাবাজি বন্ধের আহ্বান নারায়ণগঞ্জ বন্দরে ময়না ক্লিনিকে নবজাতকের মৃত্যু চিকিৎসকের অবহেলার অভিযোগ পরিবারের নারায়ণগঞ্জ বন্দরে দেশীয় অস্ত্রসহ ডাকাত খোকন চোক্কাসহ গ্রেপ্তার ৩ কিশোরগঞ্জের মারিয়া ইউনিয়নে ব্যতিক্রমী উদ্যোগ: ওয়ার্ডে ওয়ার্ডে অভিযোগ বক্স স্থাপনের পরিকল্পনা কামরুল ইসলামের কিশোরগঞ্জে জামায়াতের রুকন সম্মেলনে জুলাই সনদ বাস্তবায়নের দাবি

জনসভায় প্রতিশ্রুতি, এবার ওয়ার্ডে ওয়ার্ডে পরামর্শ বক্স নিয়ে হাজির কামরুল ইসলাম!

  • আপডেট সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

মারিয়া ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচনী পরামর্শ বক্স স্থাপন করলেন কামরুল ইসলাম

কিশোরগঞ্জ সদর উপজেলার ৮ নং মারিয়া ইউনিয়নে জনগণের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী পরামর্শ বক্স স্থাপন করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী, ৬ নং ওয়ার্ডের মেম্বার ও বিএনপির ত্যাগী নেতা কামরুল ইসলাম।

জনসভায় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে তিনি এ উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে। এর মাধ্যমে সাধারণ মানুষ এলাকার উন্নয়ন, জনদুর্ভোগ ও বিভিন্ন সমস্যা নিয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরার সুযোগ পাবেন।

ইতোমধ্যে ইউনিয়নের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে এসব পরামর্শ বক্স স্থাপন করা হয়েছে।

পরামর্শ বক্স স্থাপনের স্থানগুলো হলো:

২ নং ওয়ার্ড: খিলপাড়া বিশ্বরোড বাজারে চুন্নু ভাইয়ের দোকানে নির্বাচনী পরামর্শ বক্স স্থাপন করা হয়েছে।

৩ নং ওয়ার্ড: বালি ব্রিজ এলাকায় আবদুল্লার দোকানে নির্বাচনী পরামর্শ বক্স স্থাপন করা হয়েছে।

৪ নং ওয়ার্ড: নিজাম আউলিয়ার দরগার সামনে আবু কালামের দোকানে নির্বাচনী পরামর্শ বক্স স্থাপন করা হয়েছে।

কামরুল ইসলামের পরিকল্পনা অনুযায়ী, নির্বাচনের আগে এসব বক্সের মাধ্যমে এলাকাবাসীর পরামর্শ ও প্রত্যাশা সংগ্রহ করা হবে। তিনি নির্বাচিত হলে পরামর্শ বক্সগুলোকে অভিযোগ বক্সে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষ তাঁদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরতে পারবেন।

স্থানীয় সরকারব্যবস্থায় জনগণের অংশগ্রহণ, মত প্রকাশের সুযোগ এবং জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এই উদ্যোগ বাস্তবায়নের অগ্রগতি ও জনসাধারণের অংশগ্রহণই এর কার্যকারিতা নির্ধারণ করবে।

মারিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পরামর্শ বক্স স্থাপনের এই উদ্যোগকে ঘিরে স্থানীয় পর্যায়ে আলোচনা তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, জনগণের মতামত সংগ্রহ করে সেগুলো বাস্তবসম্মত উন্নয়ন পরিকল্পনায় কতটা কাজে লাগানো সম্ভব হয়।

প্রতিবেদন: এনামুল হক জুনায়েদ
নিউজনগর | সত্য প্রকাশে বদ্ধপরিকর

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর