নারায়ণগঞ্জ প্রতিনিধি/ নাজমুল খন্দকার আবির
নারায়ণগঞ্জের বন্দরে অবস্থিত কেন্দ্রীয় সরকারি খাদ্য গুদাম পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী আফরোজা খানম।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জে বন্দরে কেন্দ্রীয় সরকারি খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, কোনো অসাধু ব্যবসায়ীকে বর্তমান সরকার কোনো ধরনের প্রশ্রয় দেবে না। খাদ্য খাতের যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি কঠোরভাবে দমন করা হবে। এছাড়াও তিনি আরও জানান,দেশে বর্তমানে বার্ষিক ১৫ লাখ টন খাদ্য চাহিদার বিপরীতে তার প্রায় দ্বিগুণ পরিমাণ খাদ্য মজুদ রয়েছে। জনগণের যেন কোনো ধরনের অসুবিধা না হয়, সে বিষয়টি নিশ্চিত করতেই এই পর্যাপ্ত খাদ্য মজুদ করা হয়েছে। বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো সঠিক সময়ে এবং সঠিকভাবে সাধারণ মানুষের কাছে খাদ্য সরবরাহ করা।
এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম,খাদ্য সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, বন্দর উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকার, বন্দর থানার ওসি জামাল উদ্দিন, নারায়ণগঞ্জ ৫ আসনের সাংসদ আবুল কালাম এর রাজনৈতিক সচিব আবুল কাউছার আশা, বন্দর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মুশফিকুর রহমানসহ খাদ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাগন সহ বন্দর থানা বিএনপি নেতাকর্মীসহ ও স্থানীয় গণনা ব্যক্তিবর্গ।