বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে মিথ্যা ও বানোয়াট মামলায় গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা।
সম্প্রতি আয়োজিত এ বিক্ষোভ মিছিলে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে তাঁর মুক্তির দাবি জানান।

বিক্ষোভ মিছিল থেকে নেতাকর্মীরা অভিযোগ করেন, একজন বীর মুক্তিযোদ্ধাকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদী স্লোগানের মধ্য দিয়ে শেষ হয়।