সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরের ইস্পাহানি-তালতলা সড়কে সিসি ক্যামেরা স্থাপন উদ্বোধন নারায়ণগঞ্জের বন্দরে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের চাপায় ইউনুস মিয়া (৬৫) নিহতের ঘটনায় থানায় মামলা, গ্রেফতার হেলপার কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের জনসচেতনতা সপ্তাহের উদ্বোধন ‎কিশোরগঞ্জে নানা আয়োজনে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন : বন্দরে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের উপরে পণ্য বোঝা ট্রাক উল্টে গিয়ে হতাহত ০৫ জন মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের গ্রেফতারের প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল পাটধা কাঠালিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসায় খতমে কোরআন ও আজীবন দাতা সদস্য সম্মেলন মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ ভৈরবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক ভিপি সোহেল নারায়ণগঞ্জে ৫ আসনের এমপির ছেলের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, দখল ও হুমকির অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দরে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের চাপায় ইউনুস মিয়া (৬৫) নিহতের ঘটনায় থানায় মামলা, গ্রেফতার হেলপার

  • আপডেট সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জের বন্দরে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের চাপায় ইউনুস মিয়া (৬৫) নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় ট্রাকের হেলপার মো. ইউনুসকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় মো. আল আমিন (৪৫) নামে আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) নিহতের পরিবারের পক্ষ থেকে বন্দর থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার এজাহারে দুর্ঘটনায় সড়কের পাশের একটি দোকানের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

বন্দর থানার এফআইআর নম্বর-৭ অনুযায়ী, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯৮ ও ১০৫ ধারায় মামলাটি রুজু করা হয়েছে। মামলায় গ্রেপ্তার মো. ইউনুস কুমিল্লা সদর দক্ষিণ থানার শালমানপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। অপর আসামি মো. আল আমিন কুমিল্লার বরুড়া থানার বাসিন্দা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এর আগে শনিবার (৩ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে বন্দর রেললাইন এলাকায় মদনগঞ্জ থেকে মদনপুরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি অটোরিকশাকে চাপা দেয়। পরে ট্রাকটি সড়কের পাশের একটি দোকানে উঠে যায়।

এ সময় দোকানে বসে থাকা ইউনুস মিয়া ট্রাকের চাপায় নিহত হন। দুর্ঘটনায় দোকানমালিক সেলিম মিয়াসহ আরও কয়েকজন আহত হন।

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি/নাজমুল খন্দকার আবির

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর