শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে ৫ আসনের এমপির ছেলের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, দখল ও হুমকির অভিযোগ কিশোরগঞ্জে আইনজীবী সমিতির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ ফুটপাত দখলমুক্ত রাখতে হবে, ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থা জরুরি: ডা. শফিকুর রহমান বন্দরের ১ নম্বর ওয়ার্ডে মাদক ও কিশোর গ্যাংয়ের আতঙ্ক, নিরাপত্তাহীনতায় স্থানীয়রা, ওসির জরুরি হস্তক্ষেপ কামনা চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধে সরকারের ব্যর্থতার অভিযোগ: পীর সাহেব চরমোনাই কিশোরগঞ্জে বসতবাড়ির রাস্তা নিয়ে বিরোধে রাজমিস্ত্রিকে কুপিয়ে জখম, মামলা দায়ের কিশোরগঞ্জে বিশ্ব হার্ট দিবস পালিত, সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা নালিতাবাড়ীরতে তথ্য অধিকার দিবসে সরকারি ওয়েবপোর্টাল এক মাসে হালনাগাদের প্রতিশ্রুতি ইউএনওর

কিশোরগঞ্জে আইনজীবী সমিতির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

আইনজীবি সমিতির সম্পাদক এড. আমিনুল ইসলাম রতন এর বিরুদ্ধে কুচক্রী মহলের মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১টার দিকে কিশোরগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন চত্বরে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বিক্ষুদ্ধ আইনজীবীরা বলেন, গত ২৮ সেপ্টেম্বর বড়িবাড়ী ইউনিয়নের পাটকাহানিয়া (ভুগলী) নদী নিয়ে আমিনুল ইসলাম রতনের বিরুদ্ধে মানববন্ধন ও বিভিন্ন বক্তব্য দেওয়া হয়। তাদের দাবি, ওই মানববন্ধন ও বক্তব্যের অভিযোগগুলো মিথ্যা, অপপ্রচারমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত।


এ সময় আইনজীবীরা ব্যানার নিয়ে প্রতিবাদ মিছিল করে সমাবেশে বক্তব্য রাখেন এডভোকেট এম এম হিলালী, এড. জেসমিন সুলতানা কবিতা, এড. শওকত কবীর খোকন, এড. জামাল উদ্দিন খান মার্শাল, এড. আব্দুল্লাহ আল বোখারী,এড. সাজবীন সুলতানা, এড. মীর সাখাওয়াত হোসেন, এড. নাদিরা সুলতানা সোমা।

তারা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের পাশাপাশি মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে একজন প্রথীতযশা আইনজীবীর পেশাগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টা রুখে দাঁড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন।এছাড়াও এডভোকেট আমিনুল ইসলাম রতন জন সংশ্লিষ্ট ছিলেন। তিনি ইটনার সাবেক উপজেলা চেয়ারম্যানও ছিলেন।

এ ব্যাপারে কিশোরগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার এর কাছে স্বারকলিপি প্রদান করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর