বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
How NightWin Is Changing the Game for Casino Enthusiasts চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধে সরকারের ব্যর্থতার অভিযোগ: পীর সাহেব চরমোনাই কিশোরগঞ্জে বসতবাড়ির রাস্তা নিয়ে বিরোধে রাজমিস্ত্রিকে কুপিয়ে জখম, মামলা দায়ের কিশোরগঞ্জে বিশ্ব হার্ট দিবস পালিত, সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা নালিতাবাড়ীরতে তথ্য অধিকার দিবসে সরকারি ওয়েবপোর্টাল এক মাসে হালনাগাদের প্রতিশ্রুতি ইউএনওর কিশোরগঞ্জের বাজিতপুরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড ‎ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষিকাজে ফেরাতে বিন্যাটিতে সরকারি সহায়তা কিশোরগঞ্জ বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে আরজু সভাপতি, দিলু সাধারণ সম্পাদক পুরো প্যানেলই বিজয়ী

চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধে সরকারের ব্যর্থতার অভিযোগ: পীর সাহেব চরমোনাই

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

দেশে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটপাট, গুম ও খুনের মতো অপরাধ বেড়েই চলেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি)-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম, পীর সাহেব চরমোনাই। এসব অনিয়ম ও সামাজিক অপরাধ প্রতিরোধে সরকার কার্যকর ভূমিকা রাখতে পারছে না বলে অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, স্বাধীনতার পর বহু বছর অতিবাহিত হলেও সাধারণ মানুষের প্রত্যাশিত মুক্তি ও ভাগ্যের পরিবর্তন ঘটেনি। প্রচলিত রাজনৈতিক ব্যবস্থা ও নীতিতে দেশ পরিচালিত হলে স্বাধীনতার ৭৫ বছর কিংবা শতবর্ষ উদযাপন করেও জনগণের জীবনে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না।

তিনি বলেন, দেশের মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর অনেকেই নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করেননি। ফলে রাষ্ট্র ও সমাজে প্রত্যাশিত পরিবর্তন আসেনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতি ও আদর্শের প্রশ্নে আপসহীন রয়েছে এবং ভবিষ্যতেও এই অবস্থান বজায় রাখবে।

সম্মেলনে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতারা সক্রিয় ভূমিকা পালন করেছেন। ৫ আগস্টের পর দেশের রাজনীতিতে চাঁদাবাজি ও প্রতারণার অবসান ঘটবে বলে জনগণের প্রত্যাশা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই প্রত্যাশা পূরণ হয়নি।

তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি সরকার কালক্ষেপণ করছে। এ ধরনের পরিস্থিতি চলতে থাকলে জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হতে পারে। ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো গোপন রাজনৈতিক কর্মসূচি নেই উল্লেখ করে তিনি বলেন, দলটি প্রকাশ্যেই ইসলামী শরিয়াহ বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ করছে।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে তিনি নেতাকর্মীদের প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং শরিয়াহর পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর সভাপতি আতিকুর রহমান মুজাহিদ বলেন, নির্ধারিত লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। জনগণ দলটিকে নির্বাচিত করলে ঢাকা মহানগরকে স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন আইএবির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, নগর দক্ষিণের সহ-সভাপতি জি এম রুহুল আমীন, আলহাজ্ব এম এইচ মোস্তফা, আলহাজ্ব আবদুর রাজ্জাক, নগর উত্তর সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলাম, অধ্যক্ষ জিল্লুর রহমান, নগর উত্তর সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম নাঈম, মাওলানা ফরিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর