রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রথম শতভাগ রোভার জেলা কিশোরগঞ্জ, ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিএনপির ওয়ার্ড সভাপতি ৪৭০ পিস ইয়াবাসহ আটক ফেনীতে ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় জনসমাগম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী: তারেক রহমান নারায়ণগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভা অনুষ্ঠিত কুমিল্লায় লংমার্চে জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ঐক্যের আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান নিকলীতে অসহায় ইমামের পরিবারকে আর্থিক সহায়তা, অস্ট্রিয়া প্রবাসী মাওলানা আবদুস সাত্তার জিয়া-খালেদা জিয়ার সমাধিতে মির্জা আব্বাসের শ্রদ্ধা

বিএনপির ওয়ার্ড সভাপতি ৪৭০ পিস ইয়াবাসহ আটক

  • আপডেট সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে ৪৭০ পিস ভারতীয় ইয়াবাসহ মো. মঞ্জিল হোসেন (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)। আটক মঞ্জিল হোসেন রৌমারী উপজেলার ৫ নম্বর যাদুরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বলে জানা গেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার বালিয়ামারী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিজিবি জানায়, সীমান্ত পিলার ১০৭২/এমপি থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযানটি পরিচালনা করা হয়।
আটক মঞ্জিল হোসেন দক্ষিণ আলগারচর গ্রামের মৃত ওমর আলীর ছেলে।
অভিযানকালে তার কাছ থেকে ৪৭০ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল, একটি হেলমেট, একটি মোবাইল ফোন, দুটি সিমকার্ড ও নগদ ৩৩৫ টাকা জব্দ করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটক ব্যক্তি ও জব্দকৃত মালামাল আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চর রাজিবপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, মঞ্জিল হোসেনের বিরুদ্ধে ইয়াবা চোরাচালানের অভিযোগের বিষয়টি আইনগত প্রক্রিয়া ও তদন্তের মাধ্যমে চূড়ান্তভাবে নির্ধারিত হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর