শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধ দমনে তৎপরতার মধ্যে ভৈরবের ওসি মাহবুবুর রহমানকে ঘিরে অপপ্রচারের অভিযোগ Étonnante opportunité de découvrir HuffNPuffSlotgame et ses combinaisons gagnantes innovantes কিশোরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার পদ নিয়ে দ্বন্দ্ব, আবারও ভাইরাল কল রেকর্ড ফাঁস! ৩১ অক্টোবর জামায়াতের লংমার্চ: প্রস্তুতি সভা অনুষ্ঠিত আদালতে মামলা চলমান থাকার পরেও বন্দরে জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবির ঘটনায় সন্ত্রাসী মিঠুর বিরুদ্ধে বন্দর থানায় অভিযোগ দায়ের লুডু খেলার ভিডিওকে জুয়া বলে প্রচারের অভিযোগ, সালাউদ্দিনের কিশোরগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জনসচেতনতায় যুবদলের লিফলেট বিতরণ কিশোরগঞ্জে নিরাপদ সড়ক গড়তে চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ নেত্রকোনায় সাংবাদিক হত্যা: বিচারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কুলিয়ারচরে ড্রিমার্স অর্গানিক হেলথ কেয়ার ও পল্লী শক্তির ডিলার পয়েন্ট উদ্বোধন

নারায়ণগঞ্জ চাষাড়ায় শুভ হত্যায় গ্রেফতার “৩

  • আপডেট সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৭ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি/ নাজমুল খন্দকার আবির

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শুভ চন্দ্র দাস (৩০) হত্যা মামলার রহস্য উদঘাটন করে ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি)। ৫ সেপ্টেম্বর রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো আমলাপাড়া এরাকার কালু মিয়ার ছেলে সুমন ওরফে মাইগ্যা সুমন (৪৫), একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে সিয়াম আহমেদ সিজান (২১) ও মৃত সমর্চান সরদারের ছেলে মো. সোহান (২৪)। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

এর আগে ৫ সেপ্টেম্বর শনিবার ভোরে চাষাঢ়া হকার্স মার্কেটের সামনে থেকে শুভ এর মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে গুলি ও আঘাতের দাগ রয়েছে।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অনিক ও সুমন মিলে শুভকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা ১০টি ইয়াবা ট্যাবলেটের বিনিময়ে শুভর সহযোগী সোহানকে ব্যবহার করে শুভকে ঘটনাস্থলে ডেকে আনা হয়। পরবর্তীতে অনিক ও অহিদের নেতৃত্বে ১০/১২ জনের একটি দল শুভকে হত্যাকাণ্ডে অংশ নেয়। এ সময় অনিক ও অহিদ শুভকে গুলি করে এবং অন্যান্য সহযোগীরা চাকু দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর