রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

কিশোরগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জনসচেতনতায় যুবদলের লিফলেট বিতরণ

  • আপডেট সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে সৃষ্ট অস্থিরতার মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি তুলে ধরে কিশোরগঞ্জে লিফলেট বিতরণ করেছে জেলা যুবদল।
রবিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় শহরের রথখলায় জেলা বিএনপির কার্যালয় থেকে কর্মসূচি শুরু হয়। পরে রথখলা, জলসা মার্কেট, বড়বাজার, ইসলামী সুপার মার্কেট, তিনপট্টি ও পুরান থানাসহ বিভিন্ন এলাকায় ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। সামাদ প্লাজার সামনে বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন। এ সময় জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান পানেল, সদর উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিফলেটে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, চিনি, ডিম, মাছ, মাংস ও শাকসবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি তুলে ধরা হয়। পাশাপাশি পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয়।
বক্তারা বলেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় রেখে নিত্যপণ্যের সহজলভ্যতা নিশ্চিত করা জরুরি। এ জন্য নিয়মিত বাজার তদারকি, সরবরাহব্যবস্থা সচল রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর