শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
Mi experiencia en CoinCasino jugando con lo justo ‎কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক, বন্দীদের সুযোগ-সুবিধা নিশ্চিতের নির্দেশ আজ বিশ্ব হাত ধোয়া দিবস রৌমারীতে পুলিশের অভিযানে ১৪৬ বোতল ভারতীয় মদসহ আটক ১ জঙ্গল সলিমপুরের আইনশৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগচট্টগ্রামে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত, জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রমে গুরুত্বারোপচট্টগ্রাম সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও চিফ হুইপ নূরুল ইসলাম মণির অংশগ্রহণ দুর্গাপূজায় শান্তিপূর্ণ পরিবেশের প্রত্যাশা, সনাতন নেতাদের সঙ্গে জামায়াতের সভা ডৌয়াতলায় শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল বুধবার কিশোরগঞ্জ জেলা যুবদল সভাপতি খসরুজ্জামান জি এস শরীফের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল হিন্দু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তায় ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান ডা. শফিকুর রহমানের

দুর্গাপূজায় শান্তিপূর্ণ পরিবেশের প্রত্যাশা, সনাতন নেতাদের সঙ্গে জামায়াতের সভা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

মোঃ আল আমিন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপনের প্রত্যাশায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা। সভায় ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য ও সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) রাত ৮টায় কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম এবং জেলা হিন্দু বিভাগের সেক্রেটারি কৃষ্ণ চন্দ্র বসাক।

সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধেশ্বরী কালীবাড়ি মন্দিরের সভাপতি রতন কুমার দাস, হিন্দু যুব মহাজোটের সাধারণ সম্পাদক কাজল দাস, গৌর নিতাই আখড়ার সাধারণ সম্পাদক সুনীল মুদক, মৃদুল কান্তি চৌধুরী, নারায়ণ চন্দ্র সরকার, বিশু কুমার গুপ্ত, রিপন চন্দ্র সূত্রধর ও পলাশ চন্দ্র দাসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বিভিন্ন ধর্মাবলম্বীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। ধর্মীয় উৎসব যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হয়, সে লক্ষ্যে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ পারস্পরিক সম্মান, সহযোগিতা ও সহাবস্থানের মাধ্যমে সামাজিক সম্প্রীতি অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর