শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Mi experiencia en CoinCasino jugando con lo justo ‎কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক, বন্দীদের সুযোগ-সুবিধা নিশ্চিতের নির্দেশ আজ বিশ্ব হাত ধোয়া দিবস রৌমারীতে পুলিশের অভিযানে ১৪৬ বোতল ভারতীয় মদসহ আটক ১ জঙ্গল সলিমপুরের আইনশৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগচট্টগ্রামে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত, জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রমে গুরুত্বারোপচট্টগ্রাম সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও চিফ হুইপ নূরুল ইসলাম মণির অংশগ্রহণ দুর্গাপূজায় শান্তিপূর্ণ পরিবেশের প্রত্যাশা, সনাতন নেতাদের সঙ্গে জামায়াতের সভা ডৌয়াতলায় শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল বুধবার কিশোরগঞ্জ জেলা যুবদল সভাপতি খসরুজ্জামান জি এস শরীফের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল হিন্দু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তায় ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান ডা. শফিকুর রহমানের

ডৌয়াতলায় শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল বুধবার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

 

প্রধান অতিথি থাকার কথা জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ্ব নূরুল ইসলাম মনির

ডৌয়াতলা (বরগুনা) প্রতিনিধি: আবুল বশার বাদশা

বরগুনার হলতা ডৌয়াতলা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আগামী বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ আলহাজ্ব নূরুল ইসলাম মনির।

ফাইনাল খেলাকে কেন্দ্র করে মাঠের সার্বিক পরিবেশ ও মঞ্চ নির্মাণের প্রস্তুতি পরিদর্শন করেছেন ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রাশেদ খান মামুন। এ সময় তিনি মাঠের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং মঞ্চ নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আয়োজকেরা খেলাটি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছেন।

নিউজ নগর | আবুল বশার বাদশা

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর