শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
Mi experiencia en CoinCasino jugando con lo justo ‎কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক, বন্দীদের সুযোগ-সুবিধা নিশ্চিতের নির্দেশ আজ বিশ্ব হাত ধোয়া দিবস রৌমারীতে পুলিশের অভিযানে ১৪৬ বোতল ভারতীয় মদসহ আটক ১ জঙ্গল সলিমপুরের আইনশৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগচট্টগ্রামে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত, জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রমে গুরুত্বারোপচট্টগ্রাম সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও চিফ হুইপ নূরুল ইসলাম মণির অংশগ্রহণ দুর্গাপূজায় শান্তিপূর্ণ পরিবেশের প্রত্যাশা, সনাতন নেতাদের সঙ্গে জামায়াতের সভা ডৌয়াতলায় শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল বুধবার কিশোরগঞ্জ জেলা যুবদল সভাপতি খসরুজ্জামান জি এস শরীফের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল হিন্দু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তায় ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান ডা. শফিকুর রহমানের

সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও চিফ হুইপ নূরুল ইসলাম মণির অংশগ্রহণ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

ঢাকা, ১৪ অক্টোবর ২০২৬
সাবেক তিনবারের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের জানাজা আজ বুধবার বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।

জানাজায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং জাতীয় সংসদের চিফ হুইপ জনাব নূরুল ইসলাম মণি, এমপি, অংশগ্রহণ করেন। জানাজা শেষে প্রধানমন্ত্রী ও চিফ হুইপ মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় তাঁরা সালাহউদ্দিন আহমেদের বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন। পরে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদান ও জনসম্পৃক্ত কর্মকাণ্ডের কথা স্মরণ করে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন।
নিউজ নগর | আবুল বশার বাদশা

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর