রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হাসপাতাল থেকে ফেরার পথে দ্রুতগতির মোটরসাইকেল এর ধাক্কায় ৬ মাসের শিশুর মৃত্যু নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, তিন শিশুসহ ৬ ভারতীয় নাগরিক আটক ৩ লাখ টাকা নিয়ে ২ জনকে ছাড়ার বিষয়টি মিথ্যা, ধৃতদের আদালতে প্রেরন করেছি: এসআই মনোয়ার বৈঠা-লগি উদ্ধারের পরদিনই ওসি ও থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি, কটিয়াদীতে চাঞ্চল্য বন্দরে ৩ লাখে ২ মাদক ব্যাবসায়ীর মুক্তি নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও হামলার ভিডিও ধারণ করতে গিয়ে আবু ইউসুফ (২৫) নামের এক গাড়িচালককে কুপিয়ে হত্যার অভিযোগ কিশোরগঞ্জে কৃষকদের হাতে রবি ফসলের প্রণোদনা তুলে দিলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কিশোরগঞ্জে নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা ও KCLC সার্ভার স্টেশনের উদ্বোধন জনগণের স্বপ্ন পূরণে বলিষ্ঠ কণ্ঠস্বর আনিছ, ইউপি সদস্য থেকে চেয়ারম্যানের চেয়ারে দেখতে চান ইউনিয়নবাসী কিশোরগঞ্জে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত, অংশ নিলেন ৮ শতাধিক সদস্য

হাসপাতাল থেকে ফেরার পথে দ্রুতগতির মোটরসাইকেল এর ধাক্কায় ৬ মাসের শিশুর মৃত্যু

  • আপডেট সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দরে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় রিকশারোহী ছয় মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে বন্দর উপজেলার ফরাজীকান্দা এলাকায় দেলোয়ার প্রধানের পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম সাইফান। সে বন্দরের সোনাকান্দা এনায়েতনগর এলাকার ভাড়াটিয়া মোজাম্মেল হকের ছেলে। দুর্ঘটনার পরপরই উত্তেজিত জনতা মোটরসাইকেলসহ চালক ইয়াছিন আরাফাতকে আটক করে বন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।

নিহত শিশুর বাবা মোজাম্মেল হক জানান, সাইফান গত ১৫ দিন ধরে ঢাকার মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিল। চিকিৎসা শেষে শুক্রবার হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। শনিবার হঠাৎ শিশুটির শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত রিকশাযোগে তাকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল।

পথে ফরাজীকান্দার ওই পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে বেপরোয়া গতিতে বের হওয়ার সময় মোটরসাইকেলটি তাদের রিকশায় সজোরে ধাক্কা দেয়। এতে শিশু সাইফান গুরুতর আহত হয় এবং পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর