রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে কৃষকদের হাতে রবি ফসলের প্রণোদনা তুলে দিলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কিশোরগঞ্জে নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা ও KCLC সার্ভার স্টেশনের উদ্বোধন জনগণের স্বপ্ন পূরণে বলিষ্ঠ কণ্ঠস্বর আনিছ, ইউপি সদস্য থেকে চেয়ারম্যানের চেয়ারে দেখতে চান ইউনিয়নবাসী কিশোরগঞ্জে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত, অংশ নিলেন ৮ শতাধিক সদস্য পুলিশের জেলা জুড়ে বিশেষ অভিযানে নেই! বউ বাজারে রমরমা মাদক ব্যবসা,অভিযান ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা কিশোরগঞ্জে ডিবির অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঋণ দেওয়ার প্রলোভনে সাংবাদিকের কাছ থেকে ১০ হাজার ২২০ টাকা গ্রহণ, কিশোরগঞ্জ ডিসি অফিসে অভিযোগ ইটনায় চার মাসের অভিযানের পর ১৭ মামলার আসামি হযরত আলী গ্রেপ্তার, উদ্ধার ২ রামদা ও ছুরি পাকুন্দিয়ায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি রাজা গ্রেপ্তার চুলার ধোঁয়া নিয়ে বিরোধের জেরে গৃহবধূ হত্যা, বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জে কৃষকদের হাতে রবি ফসলের প্রণোদনা তুলে দিলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

  • আপডেট সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

মোঃ আল আমিন/কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জে রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উৎসাহিত করতে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে সরিষা, চিনাবাদাম ও মুগ ফসলের প্রণোদনা বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে প্রণোদনা তুলে দেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে হবে। কৃষি উৎপাদন বাড়াতে সরকার কৃষকদের পাশে থেকে বিভিন্ন ধরনের সহায়তা ও প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি আরও বলেন, সরিষা, চিনাবাদাম ও মুগ ডালের আবাদ বাড়ানোর মাধ্যমে দেশে ভোজ্যতেল ও ডালজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। এতে কৃষকরা আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি আমদানিনির্ভরতা কমানোও সম্ভব হবে।

জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন।

এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপির জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, কৃষি বিভাগের কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সরকারি এ প্রণোদনা পেয়ে কৃষকরা সন্তোষ প্রকাশ করেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের স্বাবলম্বী করতে এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর