বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ইটনায় চার মাসের অভিযানের পর ১৭ মামলার আসামি হযরত আলী গ্রেপ্তার, উদ্ধার ২ রামদা ও ছুরি পাকুন্দিয়ায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি রাজা গ্রেপ্তার চুলার ধোঁয়া নিয়ে বিরোধের জেরে গৃহবধূ হত্যা, বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন নকলায় ১৩ বছরের কিশোরী অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক স্ত্রীর ভালোবাসা ও ত্যাগে নতুন জীবন পেলেন নালিতাবাড়ীর সাজু, স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী বন্দরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন কিশোরগঞ্জে ইট প্রস্তুতকারী মালিক সমিতির ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত : নিউজনগর এখন নতুন রূপে, নতুন আঙ্গিকে! ফলো করে পাশে থাকুন। কিশোরগঞ্জে ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও প্রীতি ফুটবল ম্যাচ রৌমারীতে ১২ বোতল ভারতীয় মদসহ এক ব্যক্তি আটক

ইটনায় চার মাসের অভিযানের পর ১৭ মামলার আসামি হযরত আলী গ্রেপ্তার, উদ্ধার ২ রামদা ও ছুরি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:ফরহাদ হোসেন রাজ

কিশোরগঞ্জের ইটনায় পুলিশের দীর্ঘ চার মাসের প্রচেষ্টার পর অবশেষে গ্রেপ্তার হয়েছেন হযরত আলী (৩৫) নামে এক ব্যক্তি। পুলিশের দাবি, তিনি একজন চিহ্নিত ডাকাত এবং তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, চুরি, নারী অপহরণ ও দস্যুতাসহ মোট ১৭টি মামলা রয়েছে। এ সময় তাঁর হেফাজত থেকে দুটি রামদা ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে ইটনা থানাধীন এলংজুরী ইউনিয়নের কাঠ টেংগুর গ্রামের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হান্নান সাহেবের বাড়ির পাশে একটি পরিত্যক্ত ভবনের নিচতলায় কাঠের নিচে লুকিয়ে থাকা অবস্থায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হযরত আলী কিশোরগঞ্জের মিঠামইন থানার সোনাপুর গ্রামের মৃত মগল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। প্রায় চার মাস ধরে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ ও অভিযান পরিচালনার পর অবশেষে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ইটনা থানা পুলিশ। পরে তাঁর হেফাজত থেকে দুটি রামদা ও একটি ছুরি উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, হযরত আলীর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, চুরি, নারী অপহরণ ও দস্যুতাসহ মোট ১৭টি মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোর মামলা ও পূর্ববর্তী অপরাধের তথ্য যাচাই করা হচ্ছে।

এ বিষয়ে ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল্লাহ খান জানান, “হযরত আলীর বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় হত্যাসহ মোট ১৭টি মামলা রয়েছে। আমরা দীর্ঘ চার মাস ধরে তাঁকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চালিয়ে আসছিলাম। অবশেষে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাঁর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
পুলিশের এ অভিযানে এলাকায় স্বস্তি ফিরবে বলে প্রত্যাশা স্থানীয়দের। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর