রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন কিশোরগঞ্জে ইট প্রস্তুতকারী মালিক সমিতির ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত : নিউজনগর এখন নতুন রূপে, নতুন আঙ্গিকে! ফলো করে পাশে থাকুন। কিশোরগঞ্জে ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও প্রীতি ফুটবল ম্যাচ রৌমারীতে ১২ বোতল ভারতীয় মদসহ এক ব্যক্তি আটক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জারইতলা ইউনিয়নের সাজনপুরের ১৩ সমাজের সমর্থনপ্রার্থী মামুন মিয়ার উঠান বৈঠক অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলেকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি কিশোরগঞ্জে গবাদিপশুর চিকিৎসায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বন্দরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

  • আপডেট সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি | নাজমুল খন্দকার আবির 

নারায়ণগঞ্জের বন্দরে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ূম খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আল মাহমুদ হাসান ও উপজেলা কৃষি কর্মকর্তা তাসলিমা আক্তার।

সভায় বক্তব্য দেন বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির সদস্য মাহফুজ আলম জাহিদ এবং সমবায়ী নূর এ আজাদ, মোশারফ হোসেন, আরিফ হোসেন ও মো. রাসেল মিয়া।

বক্তারা সমবায় আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন, সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। দেশের সামগ্রিক উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে সমবায়ের মাধ্যমে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর