শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ লাখ টাকা নিয়ে ২ জনকে ছাড়ার বিষয়টি মিথ্যা, ধৃতদের আদালতে প্রেরন করেছি: এসআই মনোয়ার বৈঠা-লগি উদ্ধারের পরদিনই ওসি ও থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি, কটিয়াদীতে চাঞ্চল্য বন্দরে ৩ লাখে ২ মাদক ব্যাবসায়ীর মুক্তি নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও হামলার ভিডিও ধারণ করতে গিয়ে আবু ইউসুফ (২৫) নামের এক গাড়িচালককে কুপিয়ে হত্যার অভিযোগ কিশোরগঞ্জে কৃষকদের হাতে রবি ফসলের প্রণোদনা তুলে দিলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কিশোরগঞ্জে নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা ও KCLC সার্ভার স্টেশনের উদ্বোধন জনগণের স্বপ্ন পূরণে বলিষ্ঠ কণ্ঠস্বর আনিছ, ইউপি সদস্য থেকে চেয়ারম্যানের চেয়ারে দেখতে চান ইউনিয়নবাসী কিশোরগঞ্জে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত, অংশ নিলেন ৮ শতাধিক সদস্য পুলিশের জেলা জুড়ে বিশেষ অভিযানে নেই! বউ বাজারে রমরমা মাদক ব্যবসা,অভিযান ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা কিশোরগঞ্জে ডিবির অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বৈঠা-লগি উদ্ধারের পরদিনই ওসি ও থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি, কটিয়াদীতে চাঞ্চল্য

  • আপডেট সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে নৌকার বৈঠা-লগি উদ্ধারের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কটিয়াদী মডেল থানা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এমন হুমকিমূলক পোস্ট ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ‘কটিয়াদী আওয়ামী লীগ পরিবার’ নামের একটি ফেসবুক আইডি থেকে ওসি মো. রফিকুল ইসলামের ছবি যুক্ত করে হুমকিমূলক পোস্টটি দেওয়া হয়। পরে পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি কটিয়াদী উপজেলার সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে কয়েক হাজার নৌকার বৈঠা-লগি উদ্ধার করে কটিয়াদী মডেল থানা পুলিশ। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনাও ঘটে। এসব ঘটনায় ক্ষুব্ধ হয়ে ফেসবুক পোস্টে ওসি ও থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ওই পোস্টে ওসিকে উদ্দেশ করে অশালীন ভাষা ব্যবহারের পাশাপাশি লেখা হয়, ‘এখনো সময় আছে কটিয়াদীর মানুষকে শান্তিতে বসবাস করতে দে। দেয়ালে পিঠ ঠেকে গেলে কিন্তু তোকেসহ থানা জ্বালিয়ে দেব। তোর বিচার এই কটিয়াদীর মাটিতেই করব ইনশাআল্লাহ।’
একজন পুলিশ কর্মকর্তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ এবং থানা জ্বালিয়ে দেওয়ার মতো হুমকির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি স্থাপনায় হামলার হুমকিকে ঘিরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট ফেসবুক আইডির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ। একই সঙ্গে আইডিটির প্রকৃত পরিচয় শনাক্ত এবং হুমকিমূলক পোস্টের বিষয়ে তদন্ত চলছে।
কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ‘কটিয়াদী আওয়ামী লীগ পরিবার’ নামের একটি ফেসবুক আইডি থেকে আমাকে এবং কটিয়াদী থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়ে পোস্ট দেওয়া হয়েছে। বিষয়টি নজরে আসার পর সংশ্লিষ্ট ফেসবুক আইডির বিরুদ্ধে সাধারণ ডায়েরি করা হয়েছে। আইডিটির পরিচয় শনাক্ত ও পোস্টের বিষয়ে তদন্ত চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর