সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে মফস্বল সাংবাদিক ফোরামের মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত হাসপাতাল থেকে ফেরার পথে দ্রুতগতির মোটরসাইকেল এর ধাক্কায় ৬ মাসের শিশুর মৃত্যু নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, তিন শিশুসহ ৬ ভারতীয় নাগরিক আটক ৩ লাখ টাকা নিয়ে ২ জনকে ছাড়ার বিষয়টি মিথ্যা, ধৃতদের আদালতে প্রেরন করেছি: এসআই মনোয়ার বৈঠা-লগি উদ্ধারের পরদিনই ওসি ও থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি, কটিয়াদীতে চাঞ্চল্য বন্দরে ৩ লাখে ২ মাদক ব্যাবসায়ীর মুক্তি নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও হামলার ভিডিও ধারণ করতে গিয়ে আবু ইউসুফ (২৫) নামের এক গাড়িচালককে কুপিয়ে হত্যার অভিযোগ কিশোরগঞ্জে কৃষকদের হাতে রবি ফসলের প্রণোদনা তুলে দিলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কিশোরগঞ্জে নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা ও KCLC সার্ভার স্টেশনের উদ্বোধন জনগণের স্বপ্ন পূরণে বলিষ্ঠ কণ্ঠস্বর আনিছ, ইউপি সদস্য থেকে চেয়ারম্যানের চেয়ারে দেখতে চান ইউনিয়নবাসী

কিশোরগঞ্জে মফস্বল সাংবাদিক ফোরামের মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:মোঃ আল আমিন

কিশোরগঞ্জে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাংবাদিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় কিশোরগঞ্জ শহরের উজানভাটি আবাসিক হোটেলের বাসিক চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাকিম মুহা. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন কিশোরগঞ্জ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ইবনে আব্দুল্লাহ শাহজাহান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. খালেদ সাইফুল্লাহ সোহেল খান। বিশেষ অতিথি ছিলেন ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের খতিব আলহাজ মাওলানা মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও ট্রাস্ট বোর্ডের কেন্দ্রীয় নেতা আহমেদ আবু জাফর।

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ কে এম নাছিম খান, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পলাশ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুল হক জিকুসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী ও সুধীজন।

বক্তারা বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সাংবাদিকদের পেশাগত ঐক্য, মর্যাদা ও অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মফস্বল সাংবাদিকদের নানা সীমাবদ্ধতা ও প্রতিকূলতার মধ্যেও পেশাদারত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে।

তারা আরও বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য জোরদারের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। এ ধরনের মিলনমেলা সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর