শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে কোরআন খতম ও দোয়ার মাধ্যমে টার্ফজোনের যাত্রা শুরু নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের দাবি সেতুর নির্মাণ কাজ বন্ধ করা যাবে না আওয়ামী লীগের সঙ্গে সমাধানের জন্য সব রাজনৈতিক দলকে আলোচনায় বসতে বললেন পীর সাহেব চরমোনাই। নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহতের ঘটনায় মামলা কিশোরগঞ্জে মফস্বল সাংবাদিক ফোরামের মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত হাসপাতাল থেকে ফেরার পথে দ্রুতগতির মোটরসাইকেল এর ধাক্কায় ৬ মাসের শিশুর মৃত্যু নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, তিন শিশুসহ ৬ ভারতীয় নাগরিক আটক ৩ লাখ টাকা নিয়ে ২ জনকে ছাড়ার বিষয়টি মিথ্যা, ধৃতদের আদালতে প্রেরন করেছি: এসআই মনোয়ার বৈঠা-লগি উদ্ধারের পরদিনই ওসি ও থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি, কটিয়াদীতে চাঞ্চল্য বন্দরে ৩ লাখে ২ মাদক ব্যাবসায়ীর মুক্তি

নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের দাবি সেতুর নির্মাণ কাজ বন্ধ করা যাবে না

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহর ও বন্দরের সেতুবন্ধনের দীর্ঘ দিনের দাবির পরিপ্রেক্ষিতে শীতলক্ষ্যা নদীর উপর দিয়ে শুরু হওয়া কদম রসুল সেতুর নির্মাণ কাজ কোন উছিলা দিয়েই বন্ধ করা যাবে না বলে হুশিয়ার করে দিয়েছেন নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের নেতৃবৃন্দ।

 

সোমবার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবন্ধকতা দূর করতে দায়িত্বে থাকা প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি দাবি জানিয়েছেন ফোরামের নেতৃবৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি একটি মাজারকে কেন্দ্র করে শহর ও বন্দরের সেতুবন্ধনের প্রতীক হিসেবে নির্মাণাধীন কদম রসুল সেতুর নির্মাণ কাজে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম। ফোরামের নেতৃবৃন্দ মনে করেন মাজারটিকে যদি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়, তাহলে বৃহত্তর জনগণের স্বার্থে ধর্মীয় মতে অনুসৃত নিয়মকানুন মেনে মাজারটিকে স্থানান্তর করে সেতুর নির্মাণ কাজ চলমান রাখার সুযোগ করে দিতে হবে।
এই বিষয়ে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম ও সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল এক যৌথ বিবৃতিতে বলেন, কদম রসূল সেতু নারায়ণগঞ্জ ও বন্দরের লক্ষ লক্ষ মানুষের দাবির প্রতিফলন। তাই এই সেতু নিয়ে নোংরা রাজনীতি করার কোন সুযোগ নেই। অনেককেই দেখলাম কদম রসুল দরগাহ বা মাজারের সাথে কালীরবাজার চারারগোপ এলাকায় রাস্তার মাঝখানে থাকা এই মাজারে তুলনা করে যাচ্ছেন। আমরা স্পষ্ট করে বলতে চাই কদম রসুল দরগাহ নারায়ণগঞ্জের ইতিহাস স্বীকৃত ঐতিহ্য। যা দেশ ও দেশের বাহিরে নারায়ণগঞ্জকে গর্বিত ও সমৃদ্ধ করে তুলেছে। তাই কদম রসুল মাজারের সাথে এই মাজারের তুলনা করা চলে না। তারপরও এই মাজারকে গুরুত্বপূর্ণ মনে করা হলে ইসলাম ধর্মের বিধি-বিধান ও নিয়ম-কানুন মেনেই মাজারটিকে এখান থেকে সরিয়ে নেয়া হোক। কিন্তু এই মাজারকে ব্যবহার করে যদি কদম রসূল সেতুর নির্মাণ কাজ বন্ধ করার চেষ্টা করা হয় তাহলে নারায়ণগঞ্জ ও বন্দরের লক্ষ লক্ষ মানুষ তা প্রতিহত করতে যেকোনো কর্মসূচি দিতে বাধ্য হবে। কদম রসূল সেতুর কাজ বন্ধ করলে এই লক্ষ লক্ষ মানুষের হৃদয়ের রক্তক্ষরণ ঘটবে। তাই সেতু নির্মাণ কাজ চলমান রাখতে মাজার সরিয়ে নেওয়ার বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তারা আরো বলেন, আমরা কোন দাঙ্গা বা সহিংসতায় যেতে চাই না। আমরা চাই সেতুর কাজ চলমান রাখার জন্য মাজারটিকে ধর্মীয় নিয়ম অনুসারে এখান থেকে সরিয়ে নেয়া হোক। মাজারকে সামনে রেখে কোন ইস্যু তৈরি করে এই সেতুর নির্মাণ কাজ যদি বন্ধ করার অপচেষ্টা করা হয় তাহলে নারায়ণগঞ্জবাসী এর দাঁতভাঙ্গা জবাব দিবে। এই সেতু শুধু বন্দরবাসীর জন্যই নয়, নারায়ণগঞ্জবাসীর জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সেতুটি নারায়ণগঞ্জ ও বন্দর মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার ফসল। বছরের পর বছর অপেক্ষার পর শুরু হওয়া এই সেতুর নির্মাণ কাজ কোন অবস্থাতেই বন্ধ করা যাবে না। যে সকল কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধি এর দায়িত্বে আছেন, তারা যেন সেতুর নির্মাণ কাজ চলমান রাখার জন্য একটি কার্যকর, সুষ্ঠু ও সহজ সমাধান দেন নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের পক্ষ থেকে আমরা তার জোর আহ্বান জানাচ্ছি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর