বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জ জেলা যুবদল সভাপতি খসরুজ্জামান জি এস শরীফের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল হিন্দু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তায় ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান ডা. শফিকুর রহমানের বন্দরে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার নালিতাবাড়ীতে গণশুনানি, দুর্নীতি কমাতে সিসি ক্যামেরা স্থাপনের প্রতিশ্রুতি ইউএনওর বাংলাদেশ রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ: ৩০ বছর পর কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার পাগলা মসজিদের স্বর্ণ-রূপা ও বৈদেশিক মুদ্রা গণনা শুরু ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দুর্গাপূজা উদযাপনের আহ্বান প্রতিমন্ত্রীর বন্দর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে রাস্তা সংস্কারে শাকিল হোসাইনের উদ্যোগ মধুটিলায় মন্ত্রীর মতবিনিময় সভায় ফরহাদ হোসেনের উদ্যোগে গাড়িবহর মধুটিলা ইকোপার্কে পরিবেশমন্ত্রী হাতি সংরক্ষণে আন্তর্দেশীয় উদ্যোগের ঘোষণা

কিশোরগঞ্জ জেলা যুবদল সভাপতি খসরুজ্জামান জি এস শরীফের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

  • আপডেট সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জি এস শরীফ অসুস্থ অবস্থায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় কিশোরগঞ্জ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কিশোরগঞ্জ সদর উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রিয় নেতার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা খসরুজ্জামান জি এস শরীফের সুস্থতা কামনা করেন এবং তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও দলীয় ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে পারেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেন।

দোয়া মাহফিলে কিশোরগঞ্জ সদর উপজেলা যুবদলের নেতাকর্মীসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সকলের কাছে প্রিয় নেতা খসরুজ্জামান জি এস শরীফের দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর