রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
Subnautica 2 GOTY PC 0x35817f55 বন্দর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে রাস্তা সংস্কারে শাকিল হোসাইনের উদ্যোগ মধুটিলায় মন্ত্রীর মতবিনিময় সভায় ফরহাদ হোসেনের উদ্যোগে গাড়িবহর মধুটিলা ইকোপার্কে পরিবেশমন্ত্রী হাতি সংরক্ষণে আন্তর্দেশীয় উদ্যোগের ঘোষণা আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকীতে ঢাবিতে ‘নিপীড়নবিরোধী দিবস’ পালিত শহীদ আবরার ফাহাদের ৭ম মৃত্যুবার্ষিকীতে কিশোরগঞ্জে আলোচনা ও দোয়া মাহফিল কুলিয়ারচরে চাঞ্চল্যকর হানিফ হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার কিশোরগঞ্জে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপন খাদ্য খাতের যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি কঠোরভাবে দমন করা হবে-খাদ্যমন্ত্রী আফরোজা খানম

মধুটিলায় মন্ত্রীর মতবিনিময় সভায় ফরহাদ হোসেনের উদ্যোগে গাড়িবহর

  • আপডেট সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দিতে গাড়িবহর নিয়ে অংশ নেন মরিচপুরান ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. ফরহাদ হোসেনের উদ্যোগে এ গাড়িবহরের ব্যবস্থা করা হয়।

শনিবার (১০ অক্টোবর) মধুটিলা ইকোপার্কে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি), গণমাধ্যমকর্মী ও হাতি সংরক্ষণে নিয়োজিত স্বেচ্ছাসেবীদের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসন, বন্যহাতির আবাসস্থল ও চলাচলের পথ সংরক্ষণ এবং সীমান্তবর্তী এলাকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে হাতি সংরক্ষণ ও স্থানীয় মানুষের জীবন-জীবিকা রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এদিকে, মন্ত্রীর মতবিনিময় সভায় স্থানীয় মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. ফরহাদ হোসেনের উদ্যোগে গাড়িবহরের আয়োজন করা হয়। এতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি মধুটিলা ইকোপার্ককে আরও পর্যটকবান্ধব করে গড়ে তুলতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

মতবিনিময় সভায় নালিতাবাড়ী উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর