মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
Mirillis Action Portable + Crack [Clean] (x32-x64) Bokshi 2026 BRRip AVC Updated Audio 𝐘𝐢𝐟𝐲 𝐌𝐨𝐯𝐢𝐞𝐬 Torr𝐞nt নালিতাবাড়ীতে গণশুনানি, দুর্নীতি কমাতে সিসি ক্যামেরা স্থাপনের প্রতিশ্রুতি ইউএনওর বাংলাদেশ রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ: ৩০ বছর পর কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার পাগলা মসজিদের স্বর্ণ-রূপা ও বৈদেশিক মুদ্রা গণনা শুরু ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দুর্গাপূজা উদযাপনের আহ্বান প্রতিমন্ত্রীর বন্দর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে রাস্তা সংস্কারে শাকিল হোসাইনের উদ্যোগ মধুটিলায় মন্ত্রীর মতবিনিময় সভায় ফরহাদ হোসেনের উদ্যোগে গাড়িবহর মধুটিলা ইকোপার্কে পরিবেশমন্ত্রী হাতি সংরক্ষণে আন্তর্দেশীয় উদ্যোগের ঘোষণা আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকীতে ঢাবিতে ‘নিপীড়নবিরোধী দিবস’ পালিত

বাংলাদেশ রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ: ৩০ বছর পর কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার

  • আপডেট সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ রেলওয়ের বেদখল হয়ে যাওয়া কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি পুনরুদ্ধার ও দখলমুক্ত করতে নারায়ণগঞ্জের বন্দরে একটি বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে অবৈধ দখলে থাকা এসব সম্পত্তি উদ্ধার করতে সোমবার (১২ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী উপজেলার নবীগঞ্জ বাসস্ট্যান্ড ও এর আশপাশ এলাকায় এ জোরালো অভিযান চালানো হয়।

অভিযানটি পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো: এরশাদ উদ্দিন। উচ্ছেদ কার্যক্রমে স্থানীয় প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন বন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: সাদরুল আলম। এ সময় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ রেলওয়ে পুলিশ, জেলা পুলিশ ও বন্দর থানা পুলিশের একটি বিশাল টিম মোতায়েন ছিল।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে কিছু অসাধু চক্র ও দখলদার রেলওয়ের লিজের শর্ত ভঙ্গ করে এবং অবৈধভাবে সরকারি জমি দখল করে ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়ি নির্মাণ করে আসছিল। অভিযানে নবীগঞ্জের এহসান চেয়ারম্যান মার্কেট সহ বেশ কয়েকটি বহুতল অবৈধ মার্কেট ও স্থাপনা এস্কেভেটর (বেকু) দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এর মাধ্যমে প্রায় তিন থেকে চারশত অবৈধ দোকানপাট ও ঘরবাড়ি উচ্ছেদ করে রেলওয়ের বিশাল ভূসম্পত্তি সম্পূর্ণ দখলমুক্ত করা হয়েছে।

উচ্ছেদ অভিযান প্রসঙ্গে বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো: এরশাদ উদ্দিন স্পষ্ট বার্তা দিয়ে সাংবাদিকদের বলেন, “বাংলাদেশ রেলওয়ের সরকারি সম্পত্তি সম্পূর্ণ দখলমুক্ত করতেই আমাদের এই রাষ্ট্রীয় অভিযান। কোনো দখলদার ৩০ বা ৪০ বছর ধরে অবস্থান করলেও রেলওয়ের জমিতে কোনো ধরনের অবৈধ দখলদারিত্বকে ছাড় দেওয়া হবে না। সরকারি জমি পুরোপুরি উদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের এই উচ্ছেদ অভিযান নিয়মিত চলমান থাকবে।

তিনি আরও জানান, উচ্ছেদ এলাকার আওতাধীন বেশ কয়েকজন দোকানদারকে মানবিক কারণে নিজ দায়িত্বে মালামাল সরিয়ে নেওয়ার জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছে নির্ধারিত এই সময়ের মধ্যে অবৈধ স্থাপনা নিজ খরচে সরিয়ে না নিলে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা ও জেল-জরিমানা করা হবে বলে হুঁশিয়ারি দেন এই কর্মকর্তা।
রেলওয়ের সম্পত্তি রাষ্ট্রীয় সম্পদ এবং তা জনকল্যাণে ব্যবহারের জন্য সম্পূর্ণ অবৈধ দখলমুক্ত রাখতে বাংলাদেশ রেলওয়ে বদ্ধপরিকর ও তাদের এই উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর