শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
Mi experiencia en CoinCasino jugando con lo justo ‎কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক, বন্দীদের সুযোগ-সুবিধা নিশ্চিতের নির্দেশ আজ বিশ্ব হাত ধোয়া দিবস রৌমারীতে পুলিশের অভিযানে ১৪৬ বোতল ভারতীয় মদসহ আটক ১ জঙ্গল সলিমপুরের আইনশৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগচট্টগ্রামে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত, জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রমে গুরুত্বারোপচট্টগ্রাম সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও চিফ হুইপ নূরুল ইসলাম মণির অংশগ্রহণ দুর্গাপূজায় শান্তিপূর্ণ পরিবেশের প্রত্যাশা, সনাতন নেতাদের সঙ্গে জামায়াতের সভা ডৌয়াতলায় শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল বুধবার কিশোরগঞ্জ জেলা যুবদল সভাপতি খসরুজ্জামান জি এস শরীফের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল হিন্দু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তায় ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান ডা. শফিকুর রহমানের

‎কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক, বন্দীদের সুযোগ-সুবিধা নিশ্চিতের নির্দেশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:‎মোঃ আল আমিন
‎
‎কিশোরগঞ্জ জেলা কারাগারের সার্বিক কার্যক্রম, নিরাপত্তাব্যবস্থা এবং বন্দীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন।
‎বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তিনি কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেন। এ সময় কারাগারের সার্বিক ব্যবস্থাপনা, বন্দীদের আবাসন, খাদ্য সরবরাহ, চিকিৎসাসেবা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়গুলো পর্যবেক্ষণ করেন।

‎পরিদর্শনকালে জেলা প্রশাসক বন্দীদের অধিকার ও প্রাপ্য সুযোগ-সুবিধা যথাযথভাবে নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কারাগারে সুষ্ঠু ব্যবস্থাপনা বজায় রাখা, বন্দীদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং তাঁদের সঙ্গে মানবিক আচরণ করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।
‎কারাগারের নিরাপত্তাব্যবস্থা ও দৈনন্দিন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার পাশাপাশি বন্দীদের মৌলিক চাহিদা পূরণ এবং প্রয়োজনীয় সেবার মান বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

‎পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং বন্দীদের জীবনযাত্রার মান ও প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর