রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
Increíbles leyendas y la ciudad de Leon revelan su pasado medieval Sinnvolle Strategien für sicheres online casino ohne oasis und verantwortungsbewusstes Spielen কিশোরগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জনসচেতনতায় যুবদলের লিফলেট বিতরণ কিশোরগঞ্জে নিরাপদ সড়ক গড়তে চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ নেত্রকোনায় সাংবাদিক হত্যা: বিচারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কুলিয়ারচরে ড্রিমার্স অর্গানিক হেলথ কেয়ার ও পল্লী শক্তির ডিলার পয়েন্ট উদ্বোধন ময়মনসিংহে আঞ্চলিক কালচারাল লিডারশিপ প্রোগ্রামে বক্তব্য রাখলেন এমপি কামরুল হাসান মিলন ‎কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক, বন্দীদের সুযোগ-সুবিধা নিশ্চিতের নির্দেশ আজ বিশ্ব হাত ধোয়া দিবস রৌমারীতে পুলিশের অভিযানে ১৪৬ বোতল ভারতীয় মদসহ আটক ১

কিশোরগঞ্জে নিরাপদ সড়ক গড়তে চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ

  • আপডেট সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:মোঃ আল আমিন

নিরাপদ সড়ক নিশ্চিত করা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে কিশোরগঞ্জের গাইটাল বাসস্ট্যান্ড এলাকায় চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় এ কর্মসূচিতে অংশ নিয়ে চালকদের বিভিন্ন ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

কর্মসূচিতে চালকদের ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ, বেপরোয়া গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকা এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করার বিষয়ে বিশেষভাবে সচেতন করা হয়। পাশাপাশি সড়কে চলাচলের সময় দায়িত্বশীল আচরণ, যানবাহন নিয়ন্ত্রণে সতর্কতা এবং নিজের ও অন্যের জীবনের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর থানার ওসি মোঃ আবুল কালাম ভূঁইয়া, মালিক সমিতির সভাপতি মোঃ বাবুল মিয়া, সদস্য সচিব ও সাবেক লতিবাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম এবং মালিক সমিতির সদস্য মোঃ জুসেফসহ সমিতির অন্যান্য সদস্যরা।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের সচেতনতা বৃদ্ধি এবং ট্রাফিক আইন মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও দুর্ঘটনা কমাতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর