সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগনঞ্জ বন্দরে ১১টি দেশীয় অস্ত্রসহ ২৯ মামলার আসামী ডাকাত মামুন সহ ২ সহযোগী গ্রেপ্তার নালিতাবাড়ীতে ওয়াজ মাহফিলের লিফলেটে নাম না থাকায় মসজিদ কমিটির সম্পাদককে থাপ্পড় স্বীকার করলেন ইউপি সদস্য ‎ মানুষের দ্বারে দ্বারে খালেদ হাসান জুম্মন, ইসলামিক মূল্যবোধে ইউনিয়ন পরিচালনার প্রত্যয় জনসভায় প্রতিশ্রুতি, এবার ওয়ার্ডে ওয়ার্ডে পরামর্শ বক্স নিয়ে হাজির কামরুল ইসলাম! কিশোরগঞ্জে চান মিয়া ফুটবল গ্রাউন্ডের শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নারায়ণগঞ্জ বন্দরের মাদকসম্রাগী সুফিয়ার আবারো সেই মুসলেকা নাটক! নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদল নেতা হত্যা মামলার আসামি কে কক্সবাজারে থেকে গ্রেপ্তার করেছে এসআরবি কিশোরগঞ্জে কিশোরকে অপহরণের পর হত্যাচেষ্টার অভিযোগ, গলায় ছুরিকাঘাত! কিশোরগঞ্জে মোটরযান শ্রমিক ইউনিয়নের উদ্বোধন ও পরিচিতি সভা, চাঁদাবাজি বন্ধের আহ্বান নারায়ণগঞ্জ বন্দরে ময়না ক্লিনিকে নবজাতকের মৃত্যু চিকিৎসকের অবহেলার অভিযোগ পরিবারের

নারায়ণগনঞ্জ বন্দরে ১১টি দেশীয় অস্ত্রসহ ২৯ মামলার আসামী ডাকাত মামুন সহ ২ সহযোগী গ্রেপ্তার

  • আপডেট সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে

 

নাজমুল খন্দকার আবির

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দরে বিশেষ অভিযান চালিয়ে ১১টি দেশীয় অস্ত্রসহ কথিত ডাকাত মামুন (৪৬) ও তার দুই সহযোগী মুক্তার হোসেন (৫০) এবং রিয়াদকে (২২) গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

শনিবার ৩১ অক্টোবর ভোর ৪টা ২০ মিনিটে সোনাচড়াবাগ এলাকায় সাবেক কমিশনার শামসুজ্জোহার বাড়ির সামনে রফিকুল ইসলামের বালুর মাঠে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী ও দীপংকর ঘোষের তত্ত্বাবধানে ওসি মোঃ জামাল উদ্দিনের নেতৃত্বে রাত বর এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ১১টি দেশীয় অস্ত্রের মধ্যে ছোরা, চাপাতি, রামদা, ছেনি ও চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়। এ ছাড়া একটি টেকনো স্পার্ক ৪০ মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়েছে।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ব্যবহারের উদ্দেশ্যে অস্ত্রগুলো নিজেদের হেফাজতে রেখেছিলেন। মামুনের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ২৯টি মামলা চলমান রয়েছে। অপর দুইজনের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারা এবং অস্ত্র আইনে বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর