শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মানুষের দ্বারে দ্বারে খালেদ হাসান জুম্মন, ইসলামিক মূল্যবোধে ইউনিয়ন পরিচালনার প্রত্যয় জনসভায় প্রতিশ্রুতি, এবার ওয়ার্ডে ওয়ার্ডে পরামর্শ বক্স নিয়ে হাজির কামরুল ইসলাম! কিশোরগঞ্জে চান মিয়া ফুটবল গ্রাউন্ডের শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নারায়ণগঞ্জ বন্দরের মাদকসম্রাগী সুফিয়ার আবারো সেই মুসলেকা নাটক! নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদল নেতা হত্যা মামলার আসামি কে কক্সবাজারে থেকে গ্রেপ্তার করেছে এসআরবি কিশোরগঞ্জে কিশোরকে অপহরণের পর হত্যাচেষ্টার অভিযোগ, গলায় ছুরিকাঘাত! কিশোরগঞ্জে মোটরযান শ্রমিক ইউনিয়নের উদ্বোধন ও পরিচিতি সভা, চাঁদাবাজি বন্ধের আহ্বান নারায়ণগঞ্জ বন্দরে ময়না ক্লিনিকে নবজাতকের মৃত্যু চিকিৎসকের অবহেলার অভিযোগ পরিবারের নারায়ণগঞ্জ বন্দরে দেশীয় অস্ত্রসহ ডাকাত খোকন চোক্কাসহ গ্রেপ্তার ৩ কিশোরগঞ্জের মারিয়া ইউনিয়নে ব্যতিক্রমী উদ্যোগ: ওয়ার্ডে ওয়ার্ডে অভিযোগ বক্স স্থাপনের পরিকল্পনা কামরুল ইসলামের

৩৩ জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৯ বার দেখা হয়েছে

দেশের ৩৩টি জেলা পরিষদের প্রশাসক রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্রকে আরও শক্তিশালী ও কার্যকর করতে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা জরুরি। এ জন্য স্থানীয় পর্যায়ে ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং জনগণের দোরগোড়ায় দ্রুত ও কার্যকর নাগরিক সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রাষ্ট্রপতি জেলা পরিষদের কার্যক্রমে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও গতিশীলতা আনার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর