বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার যানজট নিরসনে ১৫ দিন পরপর সমন্বয় সভা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়ন না করায় বিএনপিকে দায়ী করলেন: এ টি এম আজহার ইসলাম হারানো না ছিনতাই দুই বছরের শিশুকে নিয়ে এলাকায় চাঞ্চল্য । খুঁজে পেলে সহযোগিতা করুন পিতা মাতার হাতে বাচ্চাটিকে তুলে দিন। 01907-797826 Unterstützt Sushi casino Kryptowährungen und Casino-Auszahlungen? Irwin casino VIP-Stufen und praktische Vorteile für Spieler ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদকে প্রার্থী ঘোষণা এনসিপির ৩৩ জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা কিশোরগঞ্জে জেলা ভূমি সেবা কেন্দ্র উদ্বোধন কিশোরগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ঢাকার যানজট নিরসনে ১৫ দিন পরপর সমন্বয় সভা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

রাজধানীর যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নিয়ে প্রতি ১৫ দিন পরপর সমন্বয় সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে রাজধানীর বিভিন্ন মেগা প্রকল্পের নির্মাণকাজের কারণে সৃষ্ট যানজট ও ট্রাফিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকাসহ আশপাশের এলাকায় চলমান উন্নয়নকাজগুলো যেন সমন্বিতভাবে সম্পন্ন হয়, সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। একটি সংস্থা কাজ শেষ করার পর একই স্থানে অন্য সংস্থার নতুন করে রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। এতে নগরবাসীর ভোগান্তি কমার পাশাপাশি সময় ও অর্থের অপচয়ও রোধ হবে।

তিনি জানান, এমআরটি, সড়ক বিভাগ, সেতু কর্তৃপক্ষ, সিটি করপোরেশন, ওয়াসা, ডেসাসহ বিভিন্ন সংস্থার মেগা প্রকল্পের কাজ তদারকিতে ফোকাল পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনায় প্রতি ১৫ দিন পরপর সমন্বয় সভা হবে। প্রয়োজনে কর্মকর্তা পর্যায়ে সাব-কমিটির মাধ্যমেও নিয়মিত যোগাযোগ রাখা হবে।

যানজট নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (AI) আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা চালু করা হয়েছে বলেও জানান সালাহউদ্দিন আহমদ। এর মাধ্যমে রাজধানীর যান চলাচলে শৃঙ্খলা ফিরছে বলে দাবি করেন তিনি।

রাজধানীর ওপর চাপ কমাতে গাবতলী, মহাখালী ও ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড শহরের বাইরে সরিয়ে নেওয়ার পরিকল্পনাও চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান মন্ত্রী। এ জন্য জমি অধিগ্রহণ ও পরিকল্পনার কাজ চলছে।

ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচলকেও যানজটের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। এসব যানবাহনকে নির্দিষ্ট নীতিমালার আওতায় এনে ধাপে ধাপে শৃঙ্খলার মধ্যে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে গড়ে ওঠা রিকশা চার্জিং পয়েন্টের বিরুদ্ধেও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত সম্ভাব্য সময়সূচি এখনো চূড়ান্ত নয়। আগামী ১৭ সেপ্টেম্বর সচিবদের অংশগ্রহণে আন্তঃমন্ত্রণালয় সভায় আলোচনা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

এদিকে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও নাশকতার প্রসঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক কয়েকটি ঘটনার সঙ্গে জড়িতদের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে বলেও জানান তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর