রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে ভাড়া অনিয়মে জরিমানা, ফিলিং স্টেশনে প্রশাসনের কড়া নজরদারি মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গ্রামবাসী, করলেন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল স্বাধীনতা দিবসে নালিতাবাড়ীতে শ্রদ্ধা নিবেদন, তোপধ্বনি ও কুচকাওয়াজে কিশোরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন গণহত্যার গণহত্যার স্মৃতিচারণে কিশোরগঞ্জে জেলা প্রশাসনের আলোচনা সভা কিশোরগঞ্জে জেলা প্রশাসনের আলোচনা সভা কিশোরগঞ্জে জিরো টলারেন্স নীতির অভিযান, ৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ঈদের আনন্দে ভৈরবে সরকারি চাকরিজীবীদের মিলনমেলা শেরপুরে জ্বালানি তেল নিয়ে অনিয়মে কঠোর প্রশাসন, জরিমানা ও তদারকি জোরদার দরিদ্র মানুষের পাশে শোলাপুকুরিয়া সমাজ সেবা যুব উন্নয়ন পরিষদ: সফল উপকরণ বিতরণ নিকলীতে পূর্ব শত্রুতার জেরে ব্যক্তির গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, আটক ২

গণহত্যার গণহত্যার স্মৃতিচারণে কিশোরগঞ্জে জেলা প্রশাসনের আলোচনা সভা কিশোরগঞ্জে জেলা প্রশাসনের আলোচনা সভা

  • আপডেট সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

গণহত্যা দিবস উপলক্ষে কিশোরগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে বিস্তারিত কর্মসূচির অংশ হিসেবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে আয়োজিত এ সভায় সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা। তিনি তার বক্তব্যে বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর যে নির্মম গণহত্যা চালিয়েছিল, তা ইতিহাসের এক জঘন্যতম অধ্যায়। তিনি নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানার আহ্বান জানান এবং দেশের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। তিনি বলেন, স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশপ্রেম জাগ্রত করাও সকলের দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।
উপসচিব জেবুনাহার শাম্মি বলেন, গণহত্যার ইতিহাস শুধু স্মরণ করার জন্য নয়, বরং তা থেকে শিক্ষা নিয়ে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।

জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান তার বক্তব্যে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের আত্মত্যাগের বিনিময়েই আমরা স্বাধীন দেশ পেয়েছি। এ অর্জন রক্ষায় সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে।
এছাড়াও বক্তব্য রাখেন গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সিদ্দিক উল্লাহ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সহ-সভাপতি মো. মিজানুর রহমান খান, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী এবং এনসিপির জেলা সেক্রেটারি ফয়সাল আহমদ প্রিন্সসহ অন্যান্য বক্তারা।

বক্তারা ১৯৭১ সালের গণহত্যার ভয়াবহতা তুলে ধরে বলেন, এ ইতিহাস ভুলে গেলে জাতি হিসেবে আমরা পথভ্রষ্ট হবো। তারা নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

 

N N/ L

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর