রবিবার, ২১ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

শেরপুরে জ্বালানি তেল নিয়ে অনিয়মে কঠোর প্রশাসন, জরিমানা ও তদারকি জোরদার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১৮৪ বার দেখা হয়েছে

নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি

জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা এবং কৃত্রিম সংকট প্রতিরোধে শেরপুর জেলায় ব্যাপক তদারকি কার্যক্রম পরিচালনা করছে জেলা প্রশাসন। জেলার বিভিন্ন উপজেলায় ফিলিং স্টেশনগুলোতে অভিযান চালিয়ে মজুদ পরিস্থিতি, বিক্রয় প্রক্রিয়া এবং সার্বিক ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।


শেরপুর সদর উপজেলায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করেন। এসময় মজুদ সংক্রান্ত অনিয়মের অভিযোগে একটি মামলায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বাবর ফিলিং স্টেশন ও মমিনবাগ ফিলিং স্টেশনে পুনরায় জ্বালানি বিতরণ কার্যক্রম চালু করা হয়েছে, যা সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়ক ভূমিকা রাখছে।
নকলা উপজেলায় দেশ ফিলিং স্টেশন পরিদর্শন করে মজুদ যাচাইসহ জ্বালানি বিক্রয় কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। কোনো ধরনের অনিয়ম বা অতিরিক্ত মূল্য আদায়ের সুযোগ না দিতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।


অন্যদিকে নালিতাবাড়ী উপজেলায় বিভিন্ন পেট্রল পাম্পে অভিযান পরিচালনা করে মজুদ, বিতরণ ও ব্যবস্থাপনা খতিয়ে দেখা হয়। এসময় সংশ্লিষ্টদের প্রতি কঠোর নির্দেশনা প্রদান করা হয় এবং অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখা এবং সাধারণ ভোক্তাদের ভোগান্তি কমাতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনাসহ নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর