বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আয়াতুল্লা আলী কামিনী জায়গায় এখন তার ছেলে ইরানের সর্বোচ্চ নেতা কতটুকু সত্য ? রাষ্ট্রীয় ঘোষণা সহ বিস্তারিত জানুন “বিশ্বের হাতে আকাশঢাকা ডিফেন্স সিস্টেম, বাংলাদেশের ভরসা শুধু নেতার ভাষণ!” আয়াতুল্লাহ আলী খামেনি: জন্ম, শিক্ষা ও রাজনৈতিক জীবনের ধারাবাহিকতা ইতিহাসের সেরা নায়ক হিসেবে থাকবেন ইরানের আয়াতুল্লাহ আলী খামেনি? নকলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবনির্বাচিত এমপির সৌজন্য সাক্ষাৎ 🌿 ঈমানদারের সততার অনন্য দৃষ্টান্ত: আল্লাহর ভয়ই ছিল তাঁর সম্পদ। বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান রক্ষিতা ইমাসহ গ্রেফতার। নালিতাবাড়ীতে আলহাজ জাহেদ আলী চৌধুরী স্মৃতি গ্রন্থাগারের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল রৌমারীতে বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক এই নির্বাচনের মধ্য দিয়ে ’৭১-এর স্বাধীনতার পক্ষের শক্তিকে বিজয়ী করেছে জনগণ -মির্জা ফখরুল

নকলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবনির্বাচিত এমপির সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

 

নালিতাবাড়ী শেরপুরে প্রতিনিধি

শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নকলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

মঙ্গলবার পৌর শহরের কুর্শাবাদাগৈড় এলাকায় তাঁর বাসভবনে প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুর নেতৃত্বে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল এমপির বাসভবনে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাঁরা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে এলাকার সার্বিক উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার আশাবাদ ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে এমপির বাসভবনে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নবনির্বাচিত এমপি মোহাম্মদ ফাহিম চৌধুরী বলেন, সংবাদপত্রের স্বাধীনতা ও অবাধ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি উল্লেখ করেন, “সাংবাদিকতা একটি স্বাধীন ও দায়িত্বশীল পেশা। এখানে কারো রাজনৈতিক সমর্থন বা ব্যক্তিগত মতাদর্শ নয়, পেশাগত সততা ও বস্তুনিষ্ঠতাই মুখ্য হওয়া উচিত।” তিনি আরও বলেন, নিরপেক্ষ সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন থাকতে হবে এবং অযাচিত ট্যাগ বা বিভাজন পরিহার করতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, জনদাবি এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে তাঁদের মতামত তুলে ধরেন। সভা শেষে উভয় পক্ষ এলাকার উন্নয়ন ও গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা জোরদারে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর