বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

নালিতাবাড়ীতে আলহাজ জাহেদ আলী চৌধুরী স্মৃতি গ্রন্থাগারের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৩২৩ বার দেখা হয়েছে

 

তানিম আহমেদ নালিতাবাড়ী প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে আলহাজ জাহেদ আলী চৌধুরী স্মৃতি গ্রন্থাগারের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ মার্চ) উপজেলা চেয়ারম্যান রোড এলাকায় গ্রন্থাগার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। আলহাজ জাহেদ আলী চৌধুরী স্মৃতি গ্রন্থাগার, তারাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, নন্নী মহিলা দলসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অতিথিদের সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী। সভাপতিত্ব করেন কৃষিবিদ মুহাম্মদ সাজ্জাদ হোসেন তুলিপ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনুস আলী দেওয়ান, হাবিবুর রহমান লিটন এবং সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম জিন্নাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন, সাবেক শহর বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন (ভিপি), নয়াবিল ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান, কলসপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আ. মজিদ, গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সদস্য ইকবাল চৌধুরী, ইমরুল কায়েস রুবেল, নাজমুল হাসান লিটন, খাদেমুল বাসার, ইনান, আলভীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে নন্নী মহিলা দল, ছিটপাড়া, চকপাড়া, আমবাগান ও চেল্লাখালি এলাকার মহিলা নেতৃবৃন্দের সক্রিয় উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

সংবর্ধনা প্রদান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর