শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
test বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে কিশোরগঞ্জে কোচিং বন্ধ, মোবাইল নিষিদ্ধ ভোলায় এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত ডেপুটি স্পিকারের সঙ্গে কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে সার গুদাম পরিদর্শন করলেন জেলা প্রশাসক, কৃত্রিম সংকটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি কিশোরগঞ্জে দুই হাসপাতালে অভিযান, দালাল চক্রের ১৭ সদস্য গ্রেফতার কিশোরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব ফিজিওথেরাপি দিবসে সারাদেশে কর্মসূচি, কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করতে কিশোরগঞ্জে ছাত্রশিবিরের সংবর্ধনা নারায়ণগঞ্জ চাষাড়ায় শুভ হত্যায় গ্রেফতার “৩

ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৫৭ বার দেখা হয়েছে

 

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় একটি বাজারের নামকরণকে কেন্দ্র করে মিরারচর ও আকবরনগর গ্রামের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সময়ের সাথে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করে, আর সর্বশেষ তথ্যে জানা গেছে—এ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে। আহত হয়েছেন প্রায় শতাধিক মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাজারটির নামকরণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার এ বিরোধ চরম আকার ধারণ করলে উভয় পক্ষ দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মুহূর্তেই পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সংঘর্ষের তীব্রতায় সাধারণ মানুষ চরম আতঙ্কে পড়ে যান। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে আশ্রয় নেন। এলাকায় সৃষ্টি হয় থমথমে পরিস্থিতি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ, র‍্যাব ও বিজিবিসহ বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। তাদের হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও এখনও উত্তেজনা বিরাজ করছে।

নিহতদের মধ্যে মাসুদ মিয়াসহ আরও তিনজনের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। আহতদের ভৈরবসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং এলাকায় নিরাপত্তা জোরদার রাখা হয়েছে।

স্থানীয় সচেতন মহল বলছে, একটি বাজারের নামকে কেন্দ্র করে এমন প্রাণঘাতী সংঘর্ষ সমাজের জন্য অশনিসংকেত। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর