রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ কিশোরগঞ্জে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত চায়ের আড্ডায় বইয়ের ছোঁয়া:নালিতাবাড়ীতে অনন্য দৃষ্টান্ত ‘পথ পাঠাগার’ জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন ছাত্রশিবির সভাপতি শীতলক্ষ্যা কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে নিখোঁজ ফায়ার সার্ভিসের ডুবুরি হাওরের জননিরাপত্তা ও পর্যটক নিরাপত্তা জোরদারে কিশোরগঞ্জ পুলিশ সুপারের মতবিনিময় কিশোরগঞ্জে ইয়াবার চালানসহ নারী গ্রেপ্তার, জব্দ ১৪৫৫ পিস ট্যাবলেট রৌমারীতে মোহাম্মাদিয়া হাসপাতালের নাম ভাঙিয়ে প্রতারণা, দুই প্রতারক জনতার হাতে আটক

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

  • আপডেট সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৩২ বার দেখা হয়েছে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৬ সালের অবশিষ্ট সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনিত হয়েছেন মুজাহিদ বিল্লাহ এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আবু আহমেদ।

শনিবার (১৮ জুলাই) শহরের নগুয়া এলাকায় জেলা ছাত্রশিবিরের কার্যালয়ে আয়োজিত জনশক্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস এম ফরহাদ নতুন কমিটির নাম ঘোষণা করেন।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬ সালের অবশিষ্ট সেশনের জন্য সভাপতি মনোনয়ন করা হয়। পরে জেলা সদস্যদের মতামতের ভিত্তিতে সেক্রেটারি মনোনীত করা হয়।

নবমনোনীত সভাপতি মুজাহিদ বিল্লাহ এর আগে জেলা শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি গুরুদয়াল সরকারি কলেজের গণিত বিভাগের স্নাতকোত্তর (মাস্টার্স) শেষ বর্ষের শিক্ষার্থী। অন্যদিকে নবমনোনীত সেক্রেটারি আবু আহমেদ জেলা শাখার অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি হয়বতনগর এ ইউ কামিল মাদ্রাসার কামিল শেষ বর্ষের শিক্ষার্থী।

সমাবেশে বিদায়ী নেতৃবৃন্দের সাংগঠনিক অবদানের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে নব মনোনীত নেতৃবৃন্দের সফলতা কামনা করে বক্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে জেলার শিক্ষা, দাওয়াহ ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর