সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের অনলাইন জুয়ার বিরুদ্ধে কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, আটক ২১ ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন শাহবাগে ১৩ দফা শিক্ষাদাবিতে ছাত্র মজলিসের জাতীয় ছাত্র কনভেনশন ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হওয়া উচিত পড়াশোনাকেন্দ্রিক: মামুনুল হক 6 Reasons Ontario’s Fair-Play Casinos Prefer Interac Casino Payments Over Cards বন্দরে চাঁদা না পেয়ে দোকানদার নারীকে কুপিয়ে জখম ও লুটপাট, থানায় অভিযোগ

নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২

  • আপডেট সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১১০ বার দেখা হয়েছে

শেরপুর জেলা প্রতিনিধি/ নিউজনগর

শেরপুরের নালিতাবাড়ীতে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৮০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ, একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ দুইজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া মদের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৫ লাখ ২৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৮ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানার একটি বিশেষ পুলিশ দল উপজেলার হাতিপাগার এলাকার শাহিন মিয়ার বাড়ির দক্ষিণ পাশে আক্তার মিয়ার খালি ভিটার সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে দক্ষিণ পলাশীকুড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে লাল মিয়া (৪৫) এবং কালীনগর গ্রামের মৃত আফরোজ আলীর ছেলে মো. ইসরাফিল (৪০)-কে আটক করা হয়। তবে আরও দুইজন পালিয়ে যেতে সক্ষম হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের হেফাজতে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশা তল্লাশি করে মোট ১৮০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল ৪৮ বোতল Royal Green (৩৭৫ মিলি), ৪৮ বোতল Iconiq White (৩৭৫ মিলি), ৪৮ বোতল Iconiq White (৭৫০ মিলি), ২৪ বোতল Royal Green (৭৫০ মিলি) এবং ১২ বোতল Royal Stag (৭৫০ মিলি)। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৮৫ হাজার টাকা।
অভিযানে নেতৃত্ব দেন নালিতাবাড়ী থানার এসআই শরীফুল ইসলাম। তাঁর সঙ্গে এসআই মো. আবু তালেব, এএসআই মো. জাহাঙ্গীর আলম, এএসআই মো. রাশিদুল হকসহ থানার অন্যান্য পুলিশ সদস্য অংশ নেন।
এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই আ. হান্নান বলেন, আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর