রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ কিশোরগঞ্জে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত চায়ের আড্ডায় বইয়ের ছোঁয়া:নালিতাবাড়ীতে অনন্য দৃষ্টান্ত ‘পথ পাঠাগার’ জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন ছাত্রশিবির সভাপতি শীতলক্ষ্যা কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে নিখোঁজ ফায়ার সার্ভিসের ডুবুরি হাওরের জননিরাপত্তা ও পর্যটক নিরাপত্তা জোরদারে কিশোরগঞ্জ পুলিশ সুপারের মতবিনিময় কিশোরগঞ্জে ইয়াবার চালানসহ নারী গ্রেপ্তার, জব্দ ১৪৫৫ পিস ট্যাবলেট রৌমারীতে মোহাম্মাদিয়া হাসপাতালের নাম ভাঙিয়ে প্রতারণা, দুই প্রতারক জনতার হাতে আটক

কিশোরগঞ্জে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৪৩ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জ জেলা সদরের ভট্টাচার্যপাড়া, আমাটি ও শিবপুর এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৫টায় সুভাষ ডাক্তারের বাড়ি সংলগ্ন মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
সভায় সভাপতিত্ব করেন মাদক ও জুয়া বিরোধী কমিটি, কিশোরগঞ্জ সদর-এর আহ্বায়ক শামসুল ইসলাম শামীম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ আল মোস্তফা (মারুফ)। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিডি চ্যানেল ফোর ডট কম-এর প্রধান সম্পাদক আহমাদ ফরিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া, কিশোরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম আরজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়ালী উল্লাহ রাব্বানী তৌকি, জেলা নবীন দলের সাবেক সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জোবায়ের আহমেদ, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন রাজীব এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব ও প্রধান সমন্বয়ক দিদার জামান বাপ্পী।
আলোচনা সভা সঞ্চালনা করেন গুরুদয়াল সরকারি কলেজ শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক।
সভায় বক্তারা বলেন, মাদক সমাজ ও যুবসমাজ ধ্বংসের অন্যতম কারণ। মাদকের ভয়াবহতা প্রতিরোধে প্রতিটি পাড়া-মহল্লায় এলাকাবাসীকে ঐক্যবদ্ধভাবে সচেতন ও সোচ্চার হতে হবে। একই সঙ্গে মাদক সেবনকারী ও বিক্রেতাদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ সময় উপস্থিত এলাকাবাসী মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর