মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন কিশোরগঞ্জে পোল্ট্রি খাতে ন্যায্য মূল্যের দাবিতে খামারিদের স্মারকলিপি প্রদান ৬ দফা দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ে মানববন্ধন ও কর্মসূচি পাথরঘাটা থানা পরিদর্শনে জেলা প্রশাসক তাছলিমা আক্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নির্দেশনা, জনবান্ধব পুলিশি সেবায় গুরুত্বারোপ স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী হবে, গণতন্ত্র সুসংহত করতে সহযোগিতা বৃদ্ধি পাবে: চীফ হুইপ নূরুল ইসলাম মণি সিলেটের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ধারা’, এক সপ্তাহ ভারী বর্ষণের শঙ্কা জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে ১১ দলীয় ঐক্যের গণমিছিল নালিতাবাড়ীতে বন্যহাতি প্রতিরোধে এআই প্রযুক্তির ব্যবহার, বসানো হবে ১৫টি স্মার্ট ডিভাইস নগুয়া ‘হোয়াট হাউজ’ পুকুরে কিশোরগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান খামেনির মৃত্যুতে শোক ও সংহতি প্রকাশ করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী হবে, গণতন্ত্র সুসংহত করতে সহযোগিতা বৃদ্ধি পাবে: চীফ হুইপ নূরুল ইসলাম মণি

  • আপডেট সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৩৬ বার দেখা হয়েছে

বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ আলহাজ্ব নূরুল ইসলাম মণি বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে গণতন্ত্র, উন্নয়ন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ফলপ্রসূ সহযোগিতা বিদ্যমান। তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে এ সহযোগিতা আরও সম্প্রসারিত হবে এবং উভয় দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পার্লামেন্টারি ককাস অন বাংলাদেশ-ইউএসএ রিলেশনশিপ এবং বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের যৌথ উদ্যোগে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত “A Freedom 250 Musical Performance” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চীফ হুইপ নূরুল ইসলাম মণি বলেন, জাতীয় সংসদ ভবনের আইকনিক স্থাপনার সামনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপনের এই আয়োজন দুই দেশের পারস্পরিক আস্থা, বন্ধুত্ব এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক। এটি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের গভীরতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক গুরুত্বপূর্ণ বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে গণতন্ত্র, শান্তি, উন্নয়ন ও মানবকল্যাণে একসঙ্গে কাজ করে আসছে। দুই দেশের বিদ্যমান বন্ধুত্ব ও অংশীদারিত্ব আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
চীফ হুইপ বলেন, স্বাধীনতার ২৫০ বছরের ঐতিহ্য ধারণ করে যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক মূল্যবোধকে সুদৃঢ় করেছে এবং বিশ্বব্যাপী গণতন্ত্র ও মানবাধিকারের প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বাংলাদেশও গণতন্ত্র ও উন্নয়নের পথে অগ্রসরমান একটি দেশ হিসেবে আন্তর্জাতিক সহযোগিতাকে গুরুত্ব দেয়।

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, “জাতীয় সংসদ ভবনের এই ঐতিহাসিক প্রাঙ্গণ থেকে আজ যে বন্ধুত্ব, সহযোগিতা ও গণতন্ত্রের বার্তা উচ্চারিত হলো, তা দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।”
অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বক্তব্য রাখেন।
এ সময় পার্লামেন্টারি ককাস অন বাংলাদেশ-ইউএসএ রিলেশনশিপের চেয়ারম্যান ড. মো. ওসমান ফারুক এমপি, কো-চেয়ারম্যান ড. মো. মাহবুবুর রহমান এমপি, যুক্তরাষ্ট্র দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সংসদ সদস্য, কূটনীতিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

 

নিউজ নগর/আবুল বশার

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর