সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের অনলাইন জুয়ার বিরুদ্ধে কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, আটক ২১ ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন শাহবাগে ১৩ দফা শিক্ষাদাবিতে ছাত্র মজলিসের জাতীয় ছাত্র কনভেনশন ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হওয়া উচিত পড়াশোনাকেন্দ্রিক: মামুনুল হক 6 Reasons Ontario’s Fair-Play Casinos Prefer Interac Casino Payments Over Cards বন্দরে চাঁদা না পেয়ে দোকানদার নারীকে কুপিয়ে জখম ও লুটপাট, থানায় অভিযোগ

মেম্বার পদপ্রার্থী পারভেজ সানির ফেস্টুন ছেঁড়ার অভিযোগ, নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন

  • আপডেট সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২৮২ বার দেখা হয়েছে

ফেস্টুন ছেঁড়ার অভিযোগ, নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জের ০৮ নং মারিয়া ইউনিয়ন পরিষদের ০৬ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোঃ পারভেজ সানির নির্বাচনী ফেস্টুন ছেঁড়ার অভিযোগ উঠেছে। তার পক্ষ থেকে জানানো হয়, প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন স্থানে লাগানো কয়েকটি ফেস্টুন দুর্বৃত্তরা নষ্ট করেছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেও প্রার্থী পক্ষ জানায়, এতে তারা হতাশ নয়। তাদের মতে, “মানুষ পোস্টার দেখে নয়, বরং প্রার্থীর আচরণ, সততা, কাজের আন্তরিকতা ও জনগণের পাশে থাকার মানসিকতা দেখে সিদ্ধান্ত নেয়।”

মোঃ পারভেজ সানি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিদ্বন্দ্বিতা ও মতের ভিন্নতা স্বাভাবিক। তবে এর পাশাপাশি শালীনতা, সহনশীলতা ও পারস্পরিক সম্মান বজায় রাখা জরুরি। তিনি একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশের প্রত্যাশা ব্যক্ত করেন।

এদিকে, স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, এ ধরনের ঘটনা নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করতে পারে।

প্রার্থী পারভেজ সানি ০৬ নং ওয়ার্ডবাসীর কাছে দোয়া, সমর্থন ও সচেতন সিদ্ধান্ত কামনা করেন এবং বলেন, তিনি সত্য ও জনগণের সেবার প্রতিশ্রুতিতে অটল থাকবেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর