কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ এবং জলাবদ্ধতা নিরসনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কিশোরগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ সদর ডাকবাংলা এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করে কিশোরগঞ্জ জেলা পরিষদ।
অভিযানের উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও অংশগ্রহণকারীরা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে নিজ নিজ বাড়ি, আশপাশের পরিবেশ ও জনসমাগমস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকরা জানান, জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি জলাবদ্ধতা ও মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন।