সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

কিশোরগঞ্জে জেলা ভূমি সেবা কেন্দ্র উদ্বোধন

  • আপডেট সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
নাগরিকদের ভূমি-সংক্রান্ত সেবা আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করার লক্ষ্যে কিশোরগঞ্জে জেলা ভূমি সেবা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলা ভূমি সেবা কেন্দ্রের উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) জেবুন নাহার শাম্মী, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার এবং জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ।

নতুন এ সেবা কেন্দ্রের মাধ্যমে নাগরিকদের ভূমি-সংক্রান্ত সেবা আরও সহজ ও দ্রুততার সঙ্গে প্রদান করা হবে। একই সঙ্গে ভূমি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিকবান্ধব সেবার পরিধি আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর