বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার যানজট নিরসনে ১৫ দিন পরপর সমন্বয় সভা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়ন না করায় বিএনপিকে দায়ী করলেন: এ টি এম আজহার ইসলাম হারানো না ছিনতাই দুই বছরের শিশুকে নিয়ে এলাকায় চাঞ্চল্য । খুঁজে পেলে সহযোগিতা করুন পিতা মাতার হাতে বাচ্চাটিকে তুলে দিন। 01907-797826 Unterstützt Sushi casino Kryptowährungen und Casino-Auszahlungen? Irwin casino VIP-Stufen und praktische Vorteile für Spieler ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদকে প্রার্থী ঘোষণা এনসিপির ৩৩ জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা কিশোরগঞ্জে জেলা ভূমি সেবা কেন্দ্র উদ্বোধন কিশোরগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদকে প্রার্থী ঘোষণা এনসিপির

  • আপডেট সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দক্ষিণ সিটিতে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং উত্তর সিটিতে মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম দুই প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

সভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকার, সদস্য সচিব এসএম শাহরিয়ারসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রস্তুতি, সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাছাই এবং ওয়ার্ডভিত্তিক সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি প্রতিটি ওয়ার্ডের নাগরিক সমস্যা চিহ্নিত করে সেসব ইস্যুতে কার্যকর আন্দোলন গড়ে তোলার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়।

এ সময় জুলাইয়ের শহীদ ও আহতদের পরিবারের পাশে থাকার পাশাপাশি তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার আহ্বান জানান নাহিদ ইসলাম। একই সঙ্গে আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার বিষয়ে সতর্ক থেকে ওয়ার্ডভিত্তিকভাবে প্রতিরোধ গড়ে তোলার নির্দেশনাও দেন তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর